Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওপেন করতে ভয় পাচ্ছেন রোহিত? নিজেই ডাকলেন নিজের বিপদ

আপাতত অজিরা ২৭৪ রানে এগিয়ে রয়েছে।

ওপেন করতে ভয় পাচ্ছেন রোহিত? নিজেই ডাকলেন নিজের বিপদ

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 18 December 2024 09:45

দ্য ওয়াল ব্যুরো : টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার খারাপ সময় যেন কাটতেই চাইছে না। অ্যাডিলেডে জোড়া ইনিংসে ফ্লপ হওয়ার পর গাব্বাতেও গর্জন করতে পারেনি হিটম্য়ানের ব্যাট। ওপেনিং স্লট ছেড়ে তিনি বর্তমানে ৬ নম্বরে ব্যাট করতে নামছেন। এই সিদ্ধান্তই তাঁর কেরিয়ারে নেমেসিস হয়ে এসেছে। নতুন পজিশনে রোহিতের ব্যাট থেকে গত তিন ইনিংসে মাত্র ১৯ রান দেখতে পাওয়া গিয়েছে। অ্যাডিলেডে ব্যাটিং ব্যর্থতার পর অনেকেই আশা করেছিলেন যে গাব্বায় হয়ত রোহিত ফের ওপেন করতে নামবেন এবং একটা বড় রানের ইনিংস তিনি টিম ইন্ডিয়াকে উপহার দিতে পারবেন।

প্রসঙ্গত, ইতিমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে। ৭ উইকেটে তারা ৮৯ রান করেছে। আপাতত অজিরা ২৭৪ রানে এগিয়ে রয়েছে।

যদিও তৃতীয় টেস্ট ম্যাচে আমরা তেমন কোনও দৃশ্যের সাক্ষী হতে পারিনি। সবাইকে চমকে দিয়ে তিনি ৬ নম্বরে ব্যাট করতে নামলেন। কিন্তু, ব্যর্থতা তাঁর পিছু ছাড়ল না। এই পরিস্থিতিতে রোহিত কেন ৬ নম্বরে ব্যাট করতে নামছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছে। ওপেনার হিসেবে রোহিতের চোখ ধাঁধানো রেকর্ড রয়েছে। কিন্তু, কেন তিনি নিজের পছন্দের জায়গা ছেড়ে মিডল অর্ডারের হাল ধরছেন? সোশ্যাল মিডিয়ায় অনেকে তো একথাও বলতে শুরু করেছে যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নতুন বল দেখে ভয় পাচ্ছেন।

বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে রোহিত শর্মার রেকর্ড যথেষ্ট নজরকাড়া। ভারতের বাইরে খেলতে নেমে হিটম্যান ওপেনার হিসেবে ২৩ ইনিংসে ৪৩.৭৬ গড়ে রান করেছেন। অন্যদিকে, ওপেনিং স্লট ছেড়ে তিনি যখন অন্য কোনও পজিশনে ব্যাট করতে নেমেছেন, তখনই তাঁর গড় কমে ২৩.২২ হয়ে গিয়েছে। অ্যাডিলেড টেস্টে তিনি পরীক্ষামূলকভাবে ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। প্রথম ইনিংসে মাত্র ৩ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে ৬ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। নতুন ব্যাটিং পজিশনে রোহিতের উপর স্পষ্টতই চাপ লক্ষ্য করা যাচ্ছে।

রোহিত বরাবরই হাত খুলে খেলতে ভালবাসেন। কিন্তু, মিডল অর্ডারে ব্যাট করতে নেমে তাঁকে যথেষ্ট ডিফেন্সিভ নীতি গ্রহণ করতে হচ্ছে। এটা রোহিতের চিরাচরিত পারফরম্যান্সের সঙ্গে একেবারে খাপ খায় না। সম্প্রতি টেস্ট ক্রিকেটেও আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। কিন্তু, ৬ নম্বরে খেলতে নেমে হিটম্যানের উপর যথেষ্ট প্রেসার লক্ষ্য করা যাচ্ছে।

গাব্বা টেস্টের প্রথম ইনিংসে রোহিত শর্মা ২৭ বল খেলে মাত্র ১০ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে মাত্র দুটো বাউন্ডারি লক্ষ্য করা গিয়েছে। টেস্ট ক্রিকেটে রোহিত মোটামুটি ১০০-র স্ট্রাইক রেটে ব্যাট করেন। সেখানে অস্ট্রেলিয়ায় তিনি এখনও পর্যন্ত ৩৭-এর স্ট্রাইক রেটে ব্যাট করছেন।


```