Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘এত তাড়াহুড়ো কেন?’, ভারত-পাক ম্যাচ নিয়ে আবেদনের জরুরি শুনানিতে আর কী বলল সুপ্রিম কোর্ট?

দেশের শীর্ষ আদালত বলে, “এত তাড়াহুড়োর কী আছে? এটি একটি ম্যাচ। হতে দিন। রবিবারের ম্যাচটি হতে দিন।”

‘এত তাড়াহুড়ো কেন?’, ভারত-পাক ম্যাচ নিয়ে আবেদনের জরুরি শুনানিতে আর কী বলল সুপ্রিম কোর্ট?

ভারত বনাম পাকিস্তান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 11 September 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India-Pakistan Asia Cup match)। কেন্দ্র সরকার ও বিসিসিআইয়ের এই ম্যাচ নিয়ে কোনও আপত্তি না থাকলেও দেশের সাধারণ মানুষ ও অনেক প্রাক্তন ক্রিকেটারই এই ম্যাচ বয়কটের আবেদন জানিয়েছেন। পহেলগাম কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। তাই গোটা দেশ জুড়ে দাবি উঠেছে, রক্তের থেকে একটি ম্যাচের দাম কখনওই বেশি নয়।

এরই মধ্যে এই ম্যাচ বাতিলের দাবি নিয়ে একটি আবেদনের জরুরি শুনানি বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট (Supreme Court) অস্বীকার করেছে। বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চের সামনে একজন আইনজীবী ম্যাচ বাতিল নিয়ে জরুরি শুনানির আবেদন করেন। এর জবাবে দেশের শীর্ষ আদালত বলে, এত তাড়াহুড়োর কী আছে? এটি একটি ম্যাচ। হতে দিন। রবিবারের ম্যাচটি হতে দিন।

আইনজীবী যুক্তি দিয়েছিলেন, রবিবার রয়েছে ম্যাচ। যদি শুক্রবার বিষয়টি তালিকাভুক্ত না হয়, তাহলে আবেদনটি অকার্যকর হয়ে যাবে। এর জবাবে বেঞ্চ বলে, এই রবিবার একটি ম্যাচ আছে। আমরা এতে কী করতে পারি? এটি হতে দিন। ম্যাচটি হওয়া উচিত।” 

এই ম্যাচ বাতিলের দাবিতে উর্বশী জৈনের নেতৃত্বে চার আইন শিক্ষার্থীর দায়ের করা আবেদনে বলা হয়েছে, পহেলগাম সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজন জাতীয় মর্যাদা ও জনসাধারণের অনুভূতির পরিপন্থী বার্তা পাঠায়। 

চার শিক্ষার্থীর আবেদনে বলা হয়েছে, দেশগুলির মধ্যে ক্রিকেটের উদ্দেশ্য হল সদিচ্ছা ও বন্ধুত্ব প্রদর্শন করা। কিন্তু পহেলগাম সন্ত্রাসী হামলায় যখন আমাদের মানুষ নিহত হয়েছিলেন এবং আমাদের সৈন্যরা ঝুঁকিতে পড়েছিলেন, তখন পাকিস্তানের সঙ্গে খেলা বিপরীত বার্তা দেয়। যাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের সৈন্যরা জীবন উৎসর্গ করেছে ও যে দেশ সন্ত্রাসীদের ক্রমাগত আশ্রয় দিয়ে চলেছে, আমরা সেই দেশের বিরুদ্ধে খেলতে চলেছি।

সেই সঙ্গে আবেদনকারীরা এটাও বলেছেন, এটি সন্ত্রাসীদের হাতে প্রাণ হারানো পরিবারের অনুভূতির উপরও আঘাত হানতে পারে। জাতির মর্যাদা ও নাগরিকদের নিরাপত্তা বিনোদনের আগে আসে। দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ জাতির স্বার্থের জন্য ক্ষতিকর এবং সশস্ত্র বাহিনী ও সমগ্র জাতির মনোবলের জন্যও ক্ষতিকর।


```