Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন শ্রেয়সকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স? প্রকাশ্যে আসল কারণ

মনে করা হচ্ছে, আসন্ন আইপিএল মেগা অকশনে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিতে পারেন শ্রেয়স আইয়ার।

কেন শ্রেয়সকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স? প্রকাশ্যে আসল কারণ

কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার

শেষ আপডেট: 2 November 2024 16:25

দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল মেগা অকশনের আগে রিটেনশন তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। এই তালিকায় সবাইকে কার্যত চমকে দিয়েছে। গত মরশুমে যে অধিনায়কের নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল কেকেআর, সেই শ্রেয়স আইয়ারকেই তারা রিলিজ করে দিয়েছে। 

টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স দলের সিইও জানালেন যে শ্রেয়সকে কেন রিটেন করল না কেকেআর ফ্র্যাঞ্চাইজি। তিনি জানালেন, রিটেনশন তালিকায় পছন্দের শীর্ষে ছিলেন শ্রেয়স আইয়ার।

কলকাতা নাইট রাইডার্স দলের সিইও ভেঙ্কি মাইসোর জানালেন শ্রেয়স আইয়ারকে কেন শেষপর্যন্ত রিটেন করা হল না। রেভস্পোর্টসকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বললেন, 'রিটেনশন প্রক্রিয়ায় সবথেকে মজার বিষয় এটাই যে এরমধ্যে বেশ কয়েকটা দিক থাকে। সেগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তবে রিটেনশনের ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, দল এবং ক্রিকেটারদের মধ্যে একটা পারষ্পরিক সম্মতি থাকে। সেটা অনেকেই বুঝতে চান না। এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজির কোনও জোর খাটে না।'

পাশাপাশি তিনি আরও যোগ করলেন, 'ক্রিকেটারদেরও বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। অনেক সময়ই কিছু বিষয় নিয়ে দু'তরফের সম্মতি আসে না। এর অনেকগুলো কারণ থাকতে হবে। কখনও অর্থ, কখনও প্লেয়াররা নিজেদের মূল্য বুঝতে চায়, কখনও বা আবার অন্যকিছু। এই প্রত্যেকটা ব্যাপারই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এটুকু বলতে পারি যে আমাদের রিটেনশন তালিকায় শীর্ষস্থানে ছিলেন শ্রেয়স আইয়ার।'

কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে গত মরশুমটা যথেষ্ট স্মরণীয় কেটেছে। শ্রেয়সের দুর্দান্ত নেতৃত্বে কেকেআর এই নিয়ে মোট তৃতীয়বার আইপিএল খেতাব জয় করল।

ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাট হাতেও শ্রেয়স যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। ১৪ ম্যাচে তিনি ১৪৬ স্ট্রাইক রেটে মোট ৩৫১ রান করেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, শ্রেয়সকে যে কোনও মূল্যে রিটেন করতে চাইবে কেকেআর। কিন্তু, শেষপর্যন্ত ফ্র্যাঞ্চাইজি এবং অধিনায়কের মধ্যে শেষপর্যন্ত মতের মিল হয়নি। 


```