
সেঞ্চুরি করেও ব্রাত্য সরফরাজ খান
শেষ আপডেট: 22 November 2024 11:33
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে একেবারে ভাল জায়গায় নেই টিম ইন্ডিয়া। লাঞ্চ ব্রেকের আগেই চারটে উইকেট হারিয়েছিল ভারত। আর দ্বিতীয় সেশনের শুরুতেই জোড়া উইকেট হারাল টিম ইন্ডিয়া। প্রথমে ফিরলেন ধ্রুব জুরেল (১১)। তারপর ওয়াশিংটন সুন্দর (৪)। ৩৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলল।
এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। প্রথমে তো 'অভিজ্ঞ' অশ্বিন এবং জাদেজাকে রাখা হয়নি। এমনকী, দলে ঋষভ পন্থ থাকতেও ধ্রুব জুরেলকে জায়গা দেওয়া হল। কিন্তু, সরফরাজ খান পারথ টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পেলেন না। কেন সরফরাজকে জায়গা দেওয়া হল না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে শতরান করেছিলেন সরফরাজ খান। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে সরফরাজের এই সেঞ্চুরির প্রশংসাও সকলে করেছিলেন। দিনদুয়েক আগেও তাঁকে বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে ক্যাচ প্র্যাকটিস করতে দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে তাঁকে সুযোগ দেওয়া হল না।
#INDvsAUS
— Ansar Ahmed (@AnsarAhmed49784) November 22, 2024
So it is already confirmed
Abhishek Eswaran and Sarfaraz khan will not play all 5 matches
Bx lekar hi kyu gye the fir unhe
Sarfaraz more talented than jurel so why not selected sarfaraz Khan?
— Cricket Tak ???????? (@CricketTak12) November 22, 2024
Being ignored is permanent
— Cric Zee (@slaveofallah002) November 22, 2024
Whether it is sarfaraz khan or sarfaraz ahmed pic.twitter.com/bxVTnMOEVf
All the players said to be better than Sarfaraz Khan has made a combined score of 37 runs.
— Danish (@danishiqbal__) November 22, 2024
The state of this team and management is ridiculous. #INDvsAUS #BGT
Why has Sarfaraz Khan been left out?
— Kiran Patil ???????? (@KiranM_speaks) November 22, 2024
বদলে যে ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হয়েছিল, সেটাও কাজে লাগল না। ২৭.৫ ওভারে মিচেল মার্শের বলে তিনি আউট হয়ে যান। মার্শের বল ফ্রন্টফুটে মিড অফের দিকে ডিফেন্ড করতে চেয়েছিলেন ধ্রুব। কিন্তু গতিতে পরাস্ত হলেন তিনি। মারনাস লাবুশেন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে একটি লো ক্যাচ তালুবন্দি করলেন। সেইসঙ্গে টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান।
এই নিয়ে ধ্রুব টিম ইন্ডিয়ার হয়ে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামলেন। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন। রাজকোটে ডেবিউ ম্যাচে তিনি দুই ইনিংসে যথাক্রমে ৪৬ এবং ৯০ রান করেন। রাঁচিতে আয়োজিত পরের টেস্ট ম্যাচেও তিনি অপরাজিত ৩৯ রান করেন।
আপাতত প্রথম দিনের দ্বিতীয় সেশনটা টিম ইন্ডিয়া অতিক্রম করতে পারে কি না, সেটাই আপাতত দেখার। আপাতত লড়াই করছেন ঋষভ পন্থ (২৫)। সঙ্গে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি (২)। এই দুই ব্যাটারের উপরই ১৪০ কোটি ভারতবাসীর আশা-ভরসা দাঁড়িয়ে রয়েছে।