
ঋষভ পন্থ এবং সঞ্জীব গোয়েঙ্কা
শেষ আপডেট: 28 November 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের কপাল আইপিএল টুর্নামেন্টে খুলে গিয়েছে। আইপিএল টুর্নামেন্টের নিলাম ইতিহাসে সবথেকে 'দামি' ক্রিকেটারের তকমা পেয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালস রিলিজ করে দেওয়ার পর লখনউ সুপার জায়ান্ট দলে এন্ট্রি নিয়েছেন ঋষভ।
লখনউ সুপার জায়ান্ট ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে টেনেছে। এরপর ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা একটি বড়সড়় মন্তব্য করেছেন। জানালেন, ঋষভের পিছনে কেন এত টাকা তিনি খরচ করলেন।
মেগা অকশনের আগে থেকেই জল্পনা চলছিল যে ঋষভ পন্থের নিলাম দর এবার রেকর্ড স্পর্শ করতে পারে। আর শেষপর্যন্ত সেটাই হয়েছে। লখনউ সুপার জায়ান্ট দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ২৭ কোটি টাকা তাঁর জন্য খরচ করেছে।
ক্রিকবাজের একটি রিপোর্ট অনুসারে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, 'না, ব্যাপারটা একেবারেই তেমন নয়। এরমধ্যে অহংকারের কোনও প্রশ্নই নেই। আমরা যে রণনীতি সাজিয়েছি, সেখানে ঋষভ পন্থকে একেবারে সামনের দিকে রাখতে চেয়েছিলাম। আর সেভাবেই পরিকল্পনা তৈরি করেছিলাম। সেভাবে বাজেটও তৈরি করেছিলাম।'
প্রসঙ্গত, ২০২৫ মেগা অকশনে লখনউ সুপার জায়ান্ট মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। এরমধ্যে ৬ ব্যাটার রয়েছেন এবং ৭ বোলার। লখনউ সুপার জায়ান্ট সর্বাধিক ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে দলে নিয়েছে।