
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
শেষ আপডেট: 27 November 2024 19:38
দ্য ওয়াল ব্যুরো : বিশ্বের অন্য়তম জনপ্রিয় স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু, আজ পর্যন্ত তারা একবারও আইপিএল খেতাব জয় করতে পারেনি। গত ১৭ মরশুম ধরে টানা হতাশার সাক্ষী থেকেছে এই তারকাখচিত ফ্র্যাঞ্চাইজি।
সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে এই ব্যাপারে একটি পডকাস্ট অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল। জবাবে চাহাল নিজের সততার পরিচয় দেন।
প্রসঙ্গত, যুজবেন্দ্র চাহাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে টানা ৮ মরশুম ক্রিকেট খেলেছেন। 'দ্য রনবীর শো' অনুষ্ঠানে এসে বললেন, এই প্রশ্নের উত্তর তিনি নিজেও খুঁজে যাচ্ছেন। তাঁর কথায়, ২০১৬ সালে আইপিএল টুর্নামেন্ট জয়ের অনেকটাই কাছাকাছি পৌঁছেছিল আরসিবি। কিন্তু, ফাইনাল ম্য়াচে তারা সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যায়। ২০২১ সালে যুজবেন্দ্রকে ছেড়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
চাহাল বললেন, '২০১৬ সালে খেতাব জয়ের সেরা সুযোগ ছিল। সেইসময় দলে ছিলেন ক্রিস গেইল এবং কেএল রাহুল। কিন্তু, ফাইনালে আমরা হেরে গিয়েছিলাম। শেষ সাতটা ম্য়াচের মধ্যে ৬ ম্য়াচেই আমরা জয়লাভ করেছিলাম।' উল্লেখ্য, এবার আইপিএল টুর্নামন্টে ১৮ কোটি টাকার বিনিময়ে পঞ্জাব কিংস যুজবেন্দ্রকে দলে নিয়েছে।
বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডিয়া, রজত পতিদার, যশ দয়াল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জীতেশ শর্মা, জস হ্যাজেলউড, রশিক দার, স্বপ্নীল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, মনোজ ভাণ্ডাড়ে, জ্যাকব বেথেল, দেবদত্ত পাডিক্কল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিডি, অভিনন্দন সিং, মোহিত রথী এবং সূয়শ শর্মা।