Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন গোলাপি বলে খেলা হয় দিন-রাতের টেস্ট? জেনে নিন আসল কারণ

টেস্ট ক্রিকেটে মূলত তিন প্রকারের বল ব্যবহার করা হয়।

কেন গোলাপি বলে খেলা হয় দিন-রাতের টেস্ট? জেনে নিন আসল কারণ

আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে গোলাপি বলের টেস্ট ম্য়াচ

শেষ আপডেট: 30 November 2024 16:22

দ্য ওয়াল ব্যুরো : টেস্ট ক্রিকেটে আপনি লাল রংয়ের বল আপনি হামেশাই দেখতে পান। কিন্তু, দিন-রাতের টেস্ট ম্যাচ হলেই বদলে যায় বলের রং। লাল থেকে হয়ে যায় গোলাপি। দিন-রাতের টেস্ট ম্যাচে কেন গোলাপি বল ব্যবহার করা হয়ে থাকে? এর পিছনে একটি মজাদার কারণ রয়েছে। আসুন, সেটাই আপাতত জেনে নেওয়া যাক। গোলাপি বলে খেললে কী কী সুবিধা পাওয়া যায়।

ক্রিকেটে বিজ্ঞানের ব্যবহার

বর্তমানে গোটা বিশ্বের প্রতিটা খেলাতেই বিজ্ঞানের সাহায্য নেওয়া হয়। ক্রিকেটও ব্যতিক্রম নয়। এমনকী, ক্রিকেটাররা যে জার্সি পরে মাঠে নামেন, সেটাও বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়। যেমন - একদিনের ক্রিকেটে রঙিন জার্সি পরে সাদা বলে খেলা হয়। তেমনই টেস্ট ক্রিকেটে সাদা রংয়ের জার্সি পরে ক্রিকেটাররা মাঠে নামলেও, খেলা আদতে হয় লাল বলে। সাদা রংয়ের জার্সি পরিধানের অন্য়তম কারণ হল এতে গরম বেশি লাগে না। সাদা রং সূর্যের উত্তাপ শোষণ করে। আর বলটাও স্পষ্ট দেখতে পাওয়া যায়।

টেস্ট ক্রিকেটে কত প্রকারের বল ব্যবহার করা হয়?

টেস্ট ক্রিকেটে মূলত তিন প্রকারের বল ব্যবহার করা হয়। কোকাবুরা, এসজি এবং ডিউক। প্রতিটা ফরম্য়াটে আলাদা আলাদা রংয়ের বল ব্যবহৃত হয়ে থাকে। প্রথমে টেস্ট ম্যাচে শুধুমাত্র লাল বলেরই ব্যবহার হত। কিন্তু, এখন গোলাপি বলও ব্যবহার করা হয়। ২০১৯ সালের ২২ নভেম্বর ভারত প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল। এই ম্যাচে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া।

লাল এবং গোলাপি বলের পার্থক্য

লাল এবং গোলাপি বলের সবথেকে বড় পার্থক্য এর প্রক্রিয়ায় রয়েছে। লাল বলের চামড়া রং করা হয়। এটা চকচকে করার জন্য একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা হয়। অন্যদিকে, গোলাপি বলের চামড়ায় এক বিশেষ ধরনের 'ডাই' ব্যবহার করা হয়ে থাকে। এটাই বলটির 'বিশেষত্ব' পৃথক করে। গোলাপি বলের উপর রংটা 'কোটিং' হিসেবে ব্যবহার করা হয়। যেভাবে কোনও গাড়ির উপরে রং করা হয়। আর সেকারণেই নতুন গোলাপি বল লাল রংয়ের বলের তুলনায় অনেক বেশি সুইং করে। কারণ এই বলে রংয়ের অতিরিক্ত স্তর থাকে।

শুধু গোলাপিই কেন, কমলা কিংবা হলুদ রংয়ের বল কেন হয় না?

অস্ট্রেলিয়ার কোকাবুরা সংস্থা সর্বপ্রথম এই গোলাপি বল তৈরি করেছিল। প্রথমদিকে এই বলের রং খুব তাড়াতাড়ি ফিকে হয়ে যেত। কিন্তু, পরবর্তীকালে এই ত্রুটি ঠিক করা হয়।

সংস্থার পক্ষ থেকে যে বলের রং পরিবর্তন করার পরীক্ষা করা হয়নি, তা বললে ভুল হবে। কিন্তু, গোলাপি রংয়ের তুলনায় অন্য কোনও রং খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমে এই বল কালো রংয়ের সুতোয় সেলাই করা হয়েছিল। পরবর্তীকালে তা সবুজ এবং সাদা রংয়ের সুতো দিয়ে পরীক্ষা করা হয়। ভারতীয় ক্রিকেট দল যে গোলাপি বলে খেলেছিল, সেটার সেলাই কালো রংয়ের সুতো দিয়ে করা হয়েছিল।


```