Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তাঁকে নিয়ে সমস্যা, তাই ট্রেনিংয়ে আসা বন্ধ করেন সচিন-পুত্র, অভিযোগ যোগরাজ সিংয়ের

এই ইন্টারভিউতেই একাধিক বিতর্কিত বিষয়ে ঠোঁটকাটা মতামত রেখেছেন যোগরাজ।

তাঁকে নিয়ে সমস্যা, তাই ট্রেনিংয়ে আসা বন্ধ করেন সচিন-পুত্র, অভিযোগ যোগরাজ সিংয়ের

শেষ আপডেট: 13 January 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: তাঁর নামই আসল সমস্যা। যে কারণে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরকে ট্রেনিংয়ের জন্য এসেও ফিরে যেতে হয়। ইউটিউবে অতিসম্প্রতি সম্প্রচারিত হয়েছে একটি পডকাস্ট। যেখানে নিজের অ্যাকাডেমি এবং আগামি দিনের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।

উল্লেখ্য, এই ইন্টারভিউতেই একাধিক বিতর্কিত বিষয়ে ঠোঁটকাটা মতামত রেখেছেন যোগরাজ। হরিয়ানার রঞ্জি দল থেকে তাঁকে অন্যায়ভাবে বাদ দেওয়ার প্রতিশোধ নিতে তিনি নাকি একবার পিস্তল হাতে অধিনায়ক কপিল দেবের বাড়িতে চড়াও হয়েছিলেন। কিংবা তাঁর ক্যানসারজয়ী পুত্র যুবরাজ যদি খেলতে খেলতে মারা যাওয়ার আগে দেশকে বিশ্বকাপ জিতিয়ে যেতেন, তাহলেও একজন ‘গর্বিত পিতা’ হিসেবে তিনি আত্মশ্লাঘা অনুভব করতেন! এমনই বিতর্কিত মন্তব্যের ভিড়ে নয়া সংযোজন সচিন-পুত্রকে নিয়ে করা এই বক্তব্য। 

যোগরাজ কথাপ্রসঙ্গে বলেন, অর্জুন তেন্ডুলকর ২০২২ সালে মোটে ১২ দিনের জন্য তাঁর অ্যাকাডেমিতে এসেছিলেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি রঞ্জিতে একটি শতরান হাঁকান, মুম্বইয়ের আইপিএল দলে জায়গা করে নেন। অথচ আশ্চর্যজনকভাবে ঠিক তারপরেই আসা বন্ধ করে দেন তরুণ অলরাউন্ডার।

এই নিয়ে যোগরাজের ব্যাখ্যা, ‘যখন ও অভিষেকেই শতরান করল এবং আইপিএলে ডাক পেল, তখন সবাই ভয় পেল, অর্জুনের নাম বুঝি আমার নামের সঙ্গে জুড়ে যায়। আমি তারপর যুবরাজকে বলি, ও যেন সচিনকে ফোন করে এবং অন্তত এক বছরের জন্য ওর ছেলেকে আমার কাছে পাঠায়। দেখা যাক তারপর কী হয়।‘ অর্থাৎ, যুবরাজ-পিতা তাঁকে একঘরে করে রাখার পেছনে সরাসরি ষড়যন্ত্রের তত্ত্বকে এখানে খাঁড়া করেছেন।

উল্লেখ্য, এই অভিযোগ নতুন নয়। দেশের হয়ে একটি টেস্ট এবং খান ছয়েক একদিনের ক্রিকেট খেলা যোগরাজ বহুবার বলে এসেছেন, তাঁকে অন্যায়ভাবে চক্রান্ত করে দলের বাইরে রাখা হয়েছিল। খেলোয়াড় জীবন শেষ হওয়ার পর তিনি চণ্ডীগড়ে একটি অ্যাকাডেমি চালু করেন। এখনও সেখানেই ট্রেনার হিসেবে কাজ করে যাচ্ছেন যোগরাজ।


```