Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, কবে-কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে।

প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, কবে-কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 25 December 2024 15:29

দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই আইসিসি টুর্নামেন্ট। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপর পড়েছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, নিরাপত্তার কারণে তারা পাকিস্তান যেতে পারবে না। সেকারণে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

প্রসঙ্গত এই হাইব্রিড মডেল নিয়ে প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ড একেবারে নিমরাজি ছিল। বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে পিসিবি-র দীর্ঘ টালবাহানা চলে। শেষপর্যন্ত আইসিসি-র হস্তক্ষেপে গোটা বিষয়ের সমাধান হয়েছে এবং এই হাইব্রিড মডেলে সায় দিয়েছে পাকিস্তান। এই মডেল অনুসারে ভারতের প্রতিটা ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।

কবে কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া?

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে। প্রথম ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। লিগ পর্যায়ে টিম ইন্ডিয়া মোট তিনটে ম্যাচ খেলবে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এছাড়া নক আউটে টিম ইন্ডিয়া উঠলে আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে খেলতে হবে। আর এই ম্যাচটা জিততে পারলে আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবেন রোহিত শর্মারা।

কখন-কোথায় দেখতে পাবেন ম্যাচের লাইভ সম্প্রচার?

উল্লেখ্য, এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই ভারতীয় সময় অনুসারে বেলা আড়াইটে থেকে শুরু হবে। ম্যাচের সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া Disney+ Hotstar আপনি লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন। 


```