Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সূর্যকুমারের আবার কী হল! মিউনিখের হাসপাতালে অস্ত্রোপচার

এই অপারেশন করতে সূর্যকুমারকে জার্মানির মিউনিখ উড়ে যেতে হয়েছে। গত সপ্তাহেই পিটিআই তাঁর ডান দিকের তলপেটে স্পোর্টস হার্নিয়ার খবর সামনে আনে।

সূর্যকুমারের আবার কী হল! মিউনিখের হাসপাতালে অস্ত্রোপচার

সূর্যকুমার যাদব

শেষ আপডেট: 26 June 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: স্পোর্টস হার্নিয়া অপরারেশনের পর সুস্থ আছেন সূর্যকুমার যাদব। ইনস্টাগ্রামে সফল অস্ত্রোপচার ও ভাল থাকার খবর নিজেই জানিয়েছেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক।

উল্লেখ্য, এই অপারেশন করতে সূর্যকুমারকে জার্মানির মিউনিখ উড়ে যেতে হয়েছে। গত সপ্তাহেই পিটিআই তাঁর ডান দিকের তলপেটে স্পোর্টস হার্নিয়ার খবর সামনে আনে। এরই জন্য সার্জারি। যা শেষের পর সূর্যকুমার হাসপাতালের বেডে শুয়ে ছবি শেয়ার করেন। যেখানে লেখা, ‘লাইফ আপডেট: ডানদিকের তলপেটে স্পোর্টস হার্নিয়া সার্জারি হল। জানাতে ভাল লাগছে, সফল অপারেশনের পর আমি ইতিমধ্যে সুস্থ হয়ে ওঠার পথে। ফিরে আসার জন্য মুখিয়ে রয়েছি।’ সূত্রের খবর, দেশে ফিরে দু’সপ্তাহের মধ্যে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে চলেছেন বছর চৌত্রিশের ক্রিকেটার।

উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও সূর্যকুমারকে অপরারেশন টেবিলে শুতে হয়েছে। তিন বছরে এটা তৃতীয় সার্জারি। ২০২৩ সালে গোড়ালিতে অস্ত্রোপচার, গত বছর স্পোর্টস হার্নিয়া অপারেশন হয়।

মাঠে কবে নামবেন সেটা ঠিক না হলেও অগস্টে বাংলাদেশ সফরে সূর্যকুমারের দলে থাকার কথা। যেখানে তিনটি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। পাশপাশি তিনটি একদিনের ম্যাচও সফরসূচিতে রয়েছে। ওয়ান ডে-তে নামবেন কি না, সেটা পাকা নয়। কারণ, দেশের জার্সিতে ২০২৩-এর বিশ্বকাপ ফাইনালের পর সূর্যকুমার আর একদিনের ক্রিকেট খেলেননি।

প্রসঙ্গত, আইপিএলে ভাল ফর্মে ছিলেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান। করেছেন ৭১৭ রান। অরেঞ্জ ক্যাপ না জুটলেও দ্বিতীয় সর্বোচ্চ রান তাঁরই দখলে। মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে ওঠে। কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে বিদায় নেয়।


```