Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার ‘পুষ্পা’জ্বরে কাবু মহম্মদ আমির, উইকেট নিয়ে দেখালেন আল্লু অর্জুনের ট্রেডমার্ক স্টাইল

বিনোদন জগতের পাশাপাশি খেলার দুনিয়াতেও ছাপ ফেলেছে আল্লু অর্জুনের এই স্টাইল। নকল করেছেন অনেক খেলোয়াড়।

এবার ‘পুষ্পা’জ্বরে কাবু মহম্মদ আমির, উইকেট নিয়ে দেখালেন আল্লু অর্জুনের ট্রেডমার্ক স্টাইল

মহম্মদ আমির

শেষ আপডেট: 23 January 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: এবার পুষ্পা-জ্বরে আক্রান্ত হলেন পাক পেসার মহম্মদ আমির। ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএলটি টুর্নামেন্টে খেলতে নেমে উইকেট নেওয়ার পর ব্লকবাস্টার দক্ষিণী ছবি ‘পুষ্পা’র নায়ক আল্লু অর্জুনের ট্রেডমার্ক স্টাইল কপি করতে দেখা যায় তাঁকে। বাঁ-হাতের চেটো থুতনির নীচ বরাবর বুলিয়ে দিয়ে সোয়্যাগ প্রদর্শনের যে ধরন ইতিমধ্যে আমজনতার মধ্যেও ছড়িয়ে পড়েছে, সেটাই নকল করতে দেখা যায় আমিরকে।

উল্লেখ্য, বিনোদন জগতের পাশাপাশি খেলার দুনিয়াতেও ছাপ ফেলেছে আল্লু অর্জুনের এই স্টাইল। নকল করেছেন অনেক খেলোয়াড়। রবীন্দ্র জাদেজা থেকে সূর্যকুমার যাদব। ডেভিড ওয়ার্নার থেকে নীতীশ রেড্ডি—কেউ আল্লুর নাচের স্টেপ, কেউ তাঁর নায়কোচিত বীরত্ব প্রদর্শন—উইকেট দখল করে, ক্যাচ ধরে কিংবা সেঞ্চুরি হাঁকিয়ে অনেক ক্রিকেটারই আল্লুর স্টাইলকে বাইশ গজের লড়াইয়ে তুলে ধরেছেন। এবার এই তালিকায় নাম লেখালেন মহম্মদ আমির।

গতকাল দুবাইয়ে আইএলটির ম্যাচে মুখোমুখি হয় ডেজার্ট ভাইপার-শারজা ওয়ারিয়ার্স। বল করতে এসে ওয়ারিয়ার্সের রোহান মোস্তাফাকে আউট করেন আমির। তখনই উল্লাসে চেটো দিয়ে আল্লুর নিজস্ব স্টাইল নকল করতে দেখা যায় পাক পেসারকে।

এই লড়াইয়ে শেষ পর্যন্ত আমিরের টিম ডেজার্টই ১০ উইকেটে জিতে নেয়। ২৪ রানে ৪ উইকেট তুলে ম্যাচের সেরা হন মহম্মদ আমির।


```