Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেঙ্গালুরু টেস্টে হারের পরই টনক নড়ল ভারতের, কামব্যাক তারকা অলরাউন্ডারের

এই পরাজয়ের পরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সুন্দরকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বেঙ্গালুরু টেস্টে হারের পরই টনক নড়ল ভারতের, কামব্যাক তারকা অলরাউন্ডারের

বেঙ্গালুরু টেস্টে ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 21 October 2024 18:28

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচটা বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল। যদিও এই ম্যাচে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। এই পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টিম ইন্ডিয়ার স্কোয়াডে বড়সড় পরিবর্তন করা হয়েছে। টিম ইন্ডিয়ার স্কোয়াডে নিয়ে আসা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে ভারতীয় ক্রিকেট দলে যুক্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর।

দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে যোগ দিলেন সুন্দর

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচটা আগামী ২৪ অক্টোবর আয়োজন করা হয়েছে। এই ম্যাচটা পুনেতে আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সিরিজের তৃতীয় ম্য়াচটা আগামী ১ নভেম্বর থেকে মুম্বইয়ে আয়োজন করা হবে। বেঙ্গালুরু টেস্টে ভারতীয় ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্য়ান্সের কারণেই হারতে হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৮ উইকেটে প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে।

এই পরাজয়ের পরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সুন্দরকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিপূর্বে ওয়াশিংটন সুন্দর বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলেছিলেন। ওই সিরিজে তিনটে উইকেটও তিনি শিকার করেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেন কি না, সেটাই আপাতত দেখার। 

একনজরে ওয়াশিংটন সুন্দরের কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওয়াশিংটন সুন্দর এখনও পর্যন্ত চারটে টেস্ট ম্য়াচ খেলেছেন। তিনি ৬ উইকেট শিকার করার পাশাপাশি ২৬৫ রানও করেছেন। পাশাপাশি ২২ ওয়ানডে ম্য়াচে তিনি ২৩ উইকেট শিকারের পাশাপাশি ৩১৫ রান করেন। এছাড়া ৫২টি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে এই ঘাতক অলরাউন্ডার ৪৭ উইকেট শিকারের পাশাপাশি ১৬১ রানও করেছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্য়াচের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং ওয়াশিংটন সুন্দর।


```