Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়বেন বিরাট কোহলি? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট

এই মেগা নিলামের আসর সৌদি আরবের রিয়াধে আয়োজন করা হতে পারে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়বেন বিরাট কোহলি? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট

বিরাট কোহলিকে রিটেন করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

শেষ আপডেট: 23 October 2024 11:45

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর খুব একটা বেশি সময় বাকি নেই। আগামী ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে আইপিএল টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের রিটেনশন তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে জমা করতে হবে। এই টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে সবাই তাকিয়ে রয়েছেন। সমর্থকদের মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। তারমধ্যে অন্যতম হল, আগামী আইপিএল মরশুমে দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে আদৌ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রাখবে কি না।

বিরাট এবং সিরাজকে রিটেন করতে পারে ফ্র্যাঞ্চাইজি

সম্প্রতি একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী মরশুমের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজকে রিটেন করতে পারে। রিটেনশন তালিকায় বিরাট এবং সিরাজের নাম যে থাকবে, সেটা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। কিন্তু, বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের মাথায় বাজ পড়তে পারে।

এই তালিকায় সবার উপরে নাম রয়েছে গ্লেন ম্য়াক্সওয়েলের। গত মরশুমে ম্যাক্সওয়েল ১০ ম্যাতে মাত্র ৫২ রান করেছিলেন। আর শিকার করেছিলেন মাত্র ৬ উইকেট। আরসিবি-র অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে রিটেন করা হতে পারে। কিন্তু, আপাতত তিনি চোটের শিকার। এবার আরসিবি ম্য়ানেজমেন্টের উপ গোটা বিষয়টা নির্ভর করছে যে একজন চোট পাওয়া ক্রিকেটারকে তারা দলে রাখবে কি না। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে উইল জ্যাকস ২৩০ রান করলেও, তাঁকে এই মরশুমে ছেড়ে দেওয়া হতে পারে।

কবে আয়োজন করা হবে আইপিএল নিলাম অনুষ্ঠান?

সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই মেগা নিলামের আসর সৌদি আরবের রিয়াধে আয়োজন করা হতে পারে। বিসিসিআই ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। শোনা যাচ্ছে, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর এই নিলাম অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। কিন্তু, ২২ নভেম্বর থেকে বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই তারিখ বদলায় কি না, সেদিকেই সকলের নজর রয়েছে।


```