Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

অস্ট্রেলিয়ায় বিরাট, চিলড্রেন্স ডে'তে কী পোস্ট করলেন অনুষ্কা?

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই বর্ডার-গাভাসকার ট্রফির সুবাদে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে।

অস্ট্রেলিয়ায় বিরাট, চিলড্রেন্স ডে'তে কী পোস্ট করলেন অনুষ্কা?

চিলড্রেন্স ডে'তে স্পেশাল পোস্ট করলেন অনুষ্কা শর্মা

শেষ আপডেট: 14 November 2024 19:55

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড়ই বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা স্কোয়াডের সঙ্গে অস্ট্রেলিয়া আসেননি। ইতিমধ্যে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শিশুদিবস পালন করলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।

এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় একটি স্পেশাল পোস্ট আপলোড করেছেন অনুষ্কা। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শিশুদিবসে বিরাট এবং অনুষ্কা সন্তানদের ম্যাগি খাইয়েছেন। কিন্তু, সাধারণ ম্যাগির থেকে এই ম্যাগি যে অনেকটাই হেলদি, তা বলার অপেক্ষা রাখে না।

 চিলড্রেনস ডে মেনু - স্মাইল, গিগল অ্যান্ড মিলেট নুডলস...

অনুষ্কা শর্মার এই সোশ্যাল মিডিয়া পোস্ট শিশুদিবসে রীতিমতো ভাইরাল হয়ে যায়। নিজের ইনস্টা স্টোরিতে এই পোস্ট শেয়ার করেন বিরাট ঘরনী। সেইসঙ্গে ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'চিলড্রেনস ডে মেনু - স্মাইল, গিগল অ্যান্ড মিলেট নুডলস...' ইতিমধ্যে এই পোস্টে একাধিক লাইক এবং কমেন্টস পড়তে শুরু করেছে।

বর্ডার-গাভাসকার ট্রফির সূচি?

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই বর্ডার-গাভাসকার ট্রফির সুবাদে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে এই সিরিজ। পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচ আগামী ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে।

এরপর দ্বিতীয় টেস্ট ম্য়াচ শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় ম্য়াচটি আগামী ১৪ থেকে ১৮ ডিসেম্বর আয়োজন করা হবে। চতুর্থ টেস্ট ম্য়াচটি ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে আয়োজন করা হবে। আর সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচটি আগামী ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে।


```