Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিরাট কোহলির ভুলেই আউট হলেন যশস্বী জয়সওয়াল? দেখুন ভিডিও

ওভারের শেষ ডেলিভারিতে যশস্বী শট মেরেই দৌড়তে শুরু করেন।

বিরাট কোহলির ভুলেই আউট হলেন যশস্বী জয়সওয়াল? দেখুন ভিডিও

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 27 December 2024 14:24

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচ মেলবোর্নে খেলা হচ্ছে। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে মাত্র ১৬৪ রান করেছে। অস্ট্রেলিয়ার থেকে তারা এখনও ৩১০ রানে পিছিয়ে রয়েছে। সবথেকে বড় কথা ফলো-অন বাঁচাতে হলে ভারতীয় ক্রিকেট দলকে আরও ১১১ রান করতে হবে।

টিম ইন্ডিয়ার ২ উইকেট জলদি আউট হওয়ার পর যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলির মধ্যে একটা ভাল পার্টনারশিপ গড়ে উঠেছিল। কিন্তু, আচমকা ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। এই ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন যশস্বী। সেঞ্চুরির কাছেও পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু, একটা ভুলেই তাঁকে উইকেট হারাতে হয়। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই রান আউটের পিছনে ভুলটা আসলে কার ছিল? বিরাটের ভুলেই আউট হলেন যশস্বী জয়সওয়াল?

রোহিত শর্মা এবং কেএল রাহুল দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। তাঁদের মধ্যে ১০২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটি আরও লম্বা হতেই পারত। কিন্তু, তাড়াহুড়ো করতে গিয়েই আউট হলেন যশস্বী জয়সওয়াল।

স্কট বোল্যান্ড বল করতে এসেছিলেন। ওভারের শেষ ডেলিভারিতে যশস্বী শট মেরেই দৌড়তে শুরু করেন। কিন্তু, বলটা সোজা প্যাট কামিন্সের হাতে চলে যায়। ইতিমধ্যে নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে বিরাট রান নিতে চাননি। কিন্তু, অ্যাড্রিনালিন রাশের মধ্যে যশস্বী আর নিজেকে আটকাতে পারলেন না। শেষপর্যন্ত নিজের উইকেট খুইয়ে বসলেন। এক্ষেত্রে অবশ্য বিরাটকে কোনও দোষ দেওয়া যায় না।

এই ম্য়াচে দাপুটে মেজাজে ব্যাট করছিলেন যশস্বী জয়সওয়াল। একটা সময় মনে হচ্ছিল, তাঁর চওড়া ব্যাট থেকে নিশ্চিত শতরান বেরিয়ে আসবে। কিন্তু, শেষপর্যন্ত তেমনটা হয়নি। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে তিনি ১১৮ বলে ৮২ রান করে আউট হয়ে গেলেন। তাঁর ব্যাট থেকে ১১ চার এবং ১ ছয় দেখতে পাওয়া গিয়েছে।


```