1.jpg)
বিরাট কোহলির কাণ্ডকারখানা দেখে নিন
শেষ আপডেট: 7 December 2024 09:31
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ায় পা রাখতে না রাখতেই ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি সংবাদ শিরোনামে উঠে এসেছেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি হয়ত ব্যাট হাতে গর্জন করতে পারেননি। কিন্তু, মাঠে থাকলেই তিনি কিছু না কিছু করে ঠিক প্রচারের আলোয় উঠে আসবেন।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে তেমনই দৃশ্য দেখতে পাওয়া গেল। কখনও তিনি একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ছেন, কখনও বা আবার তিনি ফিল্ডিং সেট করছেন। এমনকী, কখনও বা আবার তিনি অজি ব্যাটারদের স্লেজিংও করলেন।
এখানেই শেষ নয়, কোম্পানির তরফ থেকে আরও অফার দেওয়া হয়েছে। একটা সময় যখন কিছুতেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের জুটি ভাঙা যাচ্ছিল না, সেইসময় বিরাটের মাথায় আচমকা স্টুয়ার্ট ব্রডের বিখ্যাত 'বেইল-চেঞ্জ' কৌশলের কথা মনে পড়ে যায়।
৩১ ওভার তখন শুরু হওয়ার মুখে। জসপ্রীত বুমরাহ বল হাতে প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় বিরাট কোহলি টুক করে বেইল দুটো একে অপরের সঙ্গে বদলা-বদলি করে দেন। আশা ছিল, এভাবেই হয়ত প্রথম দিনের শেষবেলায় টিম ইন্ডিয়ার ভাগ্য কিছুটা ফিরবে। কিন্তু, সেটাও কাজে লাগেনি।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) December 6, 2024
অ্যাডিলেড টেস্ট ম্যাচের প্রথম দিন যে পুরোটাই অস্ট্রেলিয়ার দখলে ছিল, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ১৮০ রানেই অলআউট হয়ে যায়। এরপর অস্ট্রেলিয়া দিনের শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে ফেলেছে। নাথান ম্য়াকসুইনি এবং মারনাস লাবুশেন প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত অপরাজিত থাকেন। তাঁদের মধ্যে ৬২ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।