Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ঘোরেনি বছর, জন্মেই রেকর্ড বিরাট কোহলির ছেলে অকায়ের! জানেন কীভাবে?

২০১৭ সালে অনুষ্কা শর্মাকে বিয়ে করেছিলেন বিরাট কোহলি।

ঘোরেনি বছর, জন্মেই রেকর্ড বিরাট কোহলির ছেলে অকায়ের! জানেন কীভাবে?

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা

শেষ আপডেট: 11 December 2024 14:15

দ্য ওয়াল ব্যুরো : ঘোরেনি বছরের চাকা। গত ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সংসারে দ্বিতীয় সন্তান এসেছে। নাম অকায়। কিন্তু, মাত্র কয়েকমাসের মধ্যে এই সদ্যোজাত এক নয়া রেকর্ড কায়েম করেছে। কী সেই রেকর্ড? আসুন জেনে নেওয়া যাক।

প্রসঙ্গত, দ্বিতীয় সন্তান জন্মের ৫ দিন পর সোশ্যাল মিডিয়ায় খবরটা প্রকাশ করেছিলেন বিরাট কোহলি। এই ঘোষণার পরই নেট নাগরিকরা অকায় নামের অর্থ খুঁজতে শুরু করে দেয়। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২৪ সালে গুগলের বর্ষসেরা সার্চের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে অকায়ের নাম। আর শীর্ষে রয়েছে 'অল আয়েজ অন রাফাহ।'

প্রসঙ্গত, অকায় নামটির উৎপত্তি তুরস্ক থেকে হয়েছে। সংস্কৃত ভাষায় এই নামের অর্থ কায়াহীন। অর্থাৎ, কোনও কোনও নির্দিষ্ট আকার নেই। এই শব্দটি মূলত 'কায়া' থেকে এসেছে। এর আক্ষরিক অর্থ হল শরীর।

২০১৭ সালে অনুষ্কা শর্মাকে বিয়ে করেছিলেন বিরাট কোহলি। চলতি বছর ১১ জানুয়ারি তাঁরা প্রথম সন্তান ভামিকার তিন বছরের জন্মদিন পালন করেছে। ২০২১ সালে বিরাট-অনুষ্কার সংসারে প্রথম সন্তান এসেছিল। সেইসময় বর্ডার-গাভাসকার ট্রফি ছেড়ে দেশে ফিরে এসেছিলেন বিরাট। 

এখনও সেই বর্ডার-গাভাসকার ট্রফি খেলতেই অস্ট্রেলিয়ায় রয়েছেন বিরাট কোহলি। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে বিরাট শতরান করলেও, অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় টেস্টে তাঁর ব্যাটে রান দেখতে পাওয়া যায়নি। আগামী ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। এই ম্যাচে বিরাট গর্জনের অপেক্ষায় গোটা দেশ।


```