
বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 18 December 2024 15:08
দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন টিম ইন্ডিয়ার প্রখ্যাত অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বুধবার (১৮ ডিসেম্বর) গাব্বা টেস্ট ড্র হওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিরাট এবং অশ্বিন গত ১৪ বছর ধরে একসঙ্গে ক্রিকেট খেলেছেন। তাই প্রিয় বন্ধুর বিদায়ে আবেগের বাঁধ ভাঙল কিং কোহলির। অশ্বিনের জন্য একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করলেন।
বিরাট লিখেছেন, 'গত ১৪ বছর ধরে আমরা একসঙ্গে থেলছি। আজ যখন আমাকে তুমি অবসরের কথা বললেন, আমি খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এত বছরের অসংখ্য স্মৃতি মনের মধ্যে ভিড় করছিল। অ্যাশ, তোমার সঙ্গে খেলার প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। তোমার মধ্যে ম্য়াচ জেতানোর যে ক্ষমতা রয়েছে, তা আর কারোর মধ্যে নেই। তুমি চিরকাল ভারতীয় ক্রিকেটে কিংবদন্তি হয়ে থাকবে।'
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে অশ্বিন এক ইনিংসে মোট ৩৭ বার পাঁচ কিংবা তার বেশি উইকেট শিকার করেছেন। তাঁর পরে এই তালিকায় রয়েছে অনিল কুম্বলের নাম। কুম্বলে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে মোট ৩৫ বার পাঁচ কিংবা তার বেশি উইকেট শিকার করেছেন। তবে ক্রিকেট বিশ্বের নিরিখে এই তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার অফস্পিনার মুথাইয়া মুরলিধরন। তিনি ৬৭ বার এই কৃতিত্ব অর্জন করেছেন। শেন ওয়ার্নের সঙ্গে যুগ্মভাবে অশ্বিন দ্বিতীয় স্থানে রয়েছেন।
I’ve played with you for 14 years and when you told me today you’re retiring, it made me a bit emotional and the flashbacks of all those years playing together came to me. I’ve enjoyed every bit of the journey with you ash, your skill and match winning contributions to Indian… pic.twitter.com/QGQ2Z7pAgc
— Virat Kohli (@imVkohli) December 18, 2024
সঙ্গে কোহলি আরও যোগ করেছেন, 'তোমাকে এবং তোমার পরিবারকে আগামী জীবনের শুভেচ্ছা জানাই। আশা করি, ভবিষ্যতে তোমার জন্য আরও চমক অপেক্ষা করছে। তোমার জন্য অগাধ শ্রদ্ধা এবং প্রচুর ভালবাসা রইল। বন্ধু, সবকিছুর জন্য ধন্যবাদ।'