Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নামেই 'ক্যাপ্টেন' বুমরাহ, বকলমে দল চালাচ্ছেন বিরাটই? খুশি সমর্থকরা

পারথ টেস্টে ভারতীয় ক্রিকেট দল আপাতত চালকের আসনে রয়েছে।

নামেই 'ক্যাপ্টেন' বুমরাহ, বকলমে দল চালাচ্ছেন বিরাটই? খুশি সমর্থকরা

টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি?

শেষ আপডেট: 23 November 2024 09:21

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। সেকারণে তিনি পারথ টেস্টে খেলতে পারেননি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন জসপ্রীত বুমরাহ। কিন্তু, ফিল্ডিং সাজানো থেকে বোলারদের যাবতীয় নির্দেশ দিচ্ছেন বিরাট কোহলিই।

এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ প্রশ্ন তুলছেন, জসপ্রীত বুমরাহ কি তাহলে নামেই অধিনায়ক পদে রয়েছেন। পর্দার আড়ালে যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি? দ্বিতীয় দিন সকালে স্লিপে দাঁড়িয়ে বেশ কয়েকবার ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং সাজাতে দেখা গেল। এমনকী, হর্ষিত রানাকেও পরামর্শ দিলেন যে কীভাবে বল করতে হবে। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

পারথ টেস্টে ভারতীয় ক্রিকেট দল আপাতত চালকের আসনে রয়েছে। টস জিতে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, তারা ১৫০ রানে অলআউট হয়ে যায়। কিন্তু, ভারতীয় পেসারদের দাপটে অস্ট্রেলিয়াও আপাতত খুব একটা ভাল জায়গায় নেই। ৪০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৪ রান করেছে।

এই পরিস্থিতিতে ১০০ রানের মধ্যে যদি অস্ট্রেলিয়াকে অলআউট করতে পারে টিম ইন্ডিয়া, তাহলে অবশ্যই বুমরাহ অ্যান্ড কোম্পানি অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। এবার দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া কেমন ব্যাটিং করে, সেদিকেই সকলের নজর থাকবে। যদি ২০০ রানের লিড নিতে পারে, তাহলে ভারতের জয় এই ম্য়াচে কার্যত নিশ্চিত তা বলা যেতে পারে।


```