Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতিহাসের পুনরাবৃত্তি, রাজকীয় সেঞ্চুরি 'কিং' কোহলির ব্যাটে

এই ম্য়াচের প্রথম ইনিংসে কোহলি মাত্র ৫ রানে আউট হয়ে গিয়েছিলেন।

ইতিহাসের পুনরাবৃত্তি, রাজকীয় সেঞ্চুরি 'কিং' কোহলির ব্যাটে

শতরান করলেন বিরাট কোহলি

শেষ আপডেট: 24 November 2024 14:50

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এই আপ্তবাক্যটি আরও একবার প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালের পর পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকেও চোখ ধাঁধানো একটি শতরান দেখতে পাওয়া গেল।

তৃতীয় দিন অর্থাৎ রবিবার দেবদত্ত পাডিক্কল আউট হওয়ার পরই ব্যাট করতে নেমেছিলেন বিরাট কোহলি। ৯৪ বলে তাঁর ব্যাট থেকে ৫০ রানের একটি ধামাকাদার ইনিংস দেখতে পাওয়া যায়। এদিন বিরাটকে শুরু থেকেই বেশ ছন্দে দেখা যাচ্ছিল। সকলেই আশা করছিলেন তিনি এই হাফসেঞ্চুরির ইনিংসকে শতরানে ট্রান্সফর্ম করতে পারবেন। শেষপর্যন্ত সেটাই হল। ১৪৩ বলে তিনি শতরান করেন। তাঁর এই ইনিংসে ৮ বাউন্ডারি এবং ২ ছক্কা হাঁকিয়েছেন।

প্রসঙ্গত, পারথের অপ্টাস স্টেডিয়ামে শেষবার ২০১৮ সালে টেস্ট সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। সেই ম্য়াচেও কিং কোহলির ব্যাট থেকে ঝকঝকে সেঞ্চুরি বেরিয়ে এসেছিল। তবে এই ম্য়াচের প্রথম ইনিংসে কোহলি মাত্র ৫ রানে আউট হওয়ার পরই সমালোচনার ঝড় বইতে শুরু করে। শেষপর্যন্ত যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দিয়ে বিরাট প্রমাণ করলেন, 'ওয়ান্স আ কিং, অলওয়েজ আ কিং।'

শেষবেলায় বিরাট কোহলির সঙ্গে ব্যাট করছিলেন নীতিশ কুমার রেড্ডি। অভিষেক টেস্টেই নীতিশ সকলের নজর কাড়ছেন। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৫০ রানে অলআউট হয়ে গেলেও, নীতিশের ব্যাট থেকে সর্বাধিক ৪১ রান বেরিয়ে আসে। আর দ্বিতীয় ইনিংসে তিনি কার্যত টি-২০ মেজাজে ব্যাট করছেন। এখনও পর্যন্ত তিনি ২৭ বলে ৩৮ রান করেছেন। ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। আপাতত টিম ইন্ডিয়া ৫৩৩ রানে এগিয়ে রয়েছে।


```