Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বাংলাদেশকে হারাতেই নাগিন ডান্স বিরাটের, ভিডিও না দেখলে চরম মিস

বিরাট কোহলির একটি ফ্যানপেজ থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

বাংলাদেশকে হারাতেই নাগিন ডান্স বিরাটের, ভিডিও না দেখলে চরম মিস

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 23 September 2024 19:24

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে জয়লাভ করেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি। কিন্তু, তিনি মাঠের মধ্যে এমন একটি কাজ করেছেন যা ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে।

ক্রিকেট ময়দানে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে 'নাগিন ডান্স'-এর কথা কারোর কাছেই অজানা নয়। কিন্তু, বাংলাদেশের এই চরম বিপর্যয়ে এবার বিরাট কোহলিকে 'নাগিন ডান্স' করতে দেখা গেল। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।সেটাই আপাতত দেখার।

ড্রেসিংরুম থেকে ক্রিকেট ময়দান, চেন্নাই টেস্ট ম্যাচ চলাকালীন বিরাট কোহলিকে সবসময়ই বেশ চনমনে মেজাজে দেখতে পাওয়া যায়। কখনও তিনি মজার মজার কথা বলে গৌতম গম্ভীরের মুখে হাসির ঝলক নিয়ে এসেছেন। কখনও বা তিনি সাকিব আল হাসানকে শ্রীলঙ্কার পেস তারকা লাসিথ মালিঙ্গার সঙ্গে তুলনা করে মজা করেছেন। ইতিমধ্যে বিরাট কোহলির 'নাগিন ডান্স'-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

আপনি কি বিরাট কোহলির নাগিন ডান্সের সেই ভিডিও দেখেছেন?

বিরাট কোহলির একটি ফ্যানপেজ থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, ক্রিকেট ময়দানে কোনও খেলোয়াড়কে তাক করেই তিনি 'নাগিন ডান্স' করছেন। পাশাপাশি ওই ফ্যান এই ভিডিওয় সাপুড়ের বাঁশির মিউজিক যোগ করেছেন। আর সেটা ভিডিওর সঙ্গে যথেষ্ট ভালোভাবে খাপ খেয়েছে।

ভারত বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট

চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচে বাংলাদেশকে ভারতীয় ক্রিকেট দল হোয়াইটওয়াশ করতে পারে কি না, 


```