Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিং নয়, বিরাটের সামনে 'ডন' হওয়ার হাতছানি, ভাঙতে পারেন ব্র্যাডম্যানের অনন্য রেকর্ড

বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির সামনে ক্রিকেটের তিনটে ফরম্যাট মিলিয়ে ২৭ হাজার রান করার সুযোগও রয়েছে।

কিং নয়, বিরাটের সামনে 'ডন' হওয়ার হাতছানি, ভাঙতে পারেন ব্র্যাডম্যানের অনন্য রেকর্ড

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 14 September 2024 12:35

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ নভেম্বর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সামনে একটা বড় রেকর্ড কায়েম করার সুযোগ রয়েছে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে বিরাট কোহলি যদি শতরান করতে পারেন, তাহলে টেস্ট ক্রিকেটে ৩০ নম্বর সেঞ্চুরিটা হয়ে যাবে।

সেক্ষেত্রে কিং কোহলি ক্রিকেটের কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে ফেলতে পারেন। বিরাট কোহলি এখনও পর্যন্ত ১১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে ২৯টি শতরান করেছেন তিনি। অন্যদিকে, ডন ব্র্যাডম্যান ৫২টি টেস্ট ম্যাচে ২৯টি শতরান করেছিলেন।

চতুর্থ স্থানে বিরাট কোহলি

টিম ইন্ডিয়ার জার্সিতে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির পরিসংখ্যানে বিরাট কোহলি চার নম্বরে রয়েছেন। এই তালিকায় তাঁর আগে নাম রয়েছে সুনীল গাভাসকার, রাহুল দ্রাবিড় এবং শচীন তেন্ডুলকর। সুনীল গাভাসকার ১২৫ টেস্ট ম্যাচে ৩৪টি শতরান করেছেন। রাহুল দ্রাবিড় ১৬৩ ম্যাচে ৩৬টি শতরান করেছেন। আর তালিকায় শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। তিনি টেস্ট ক্রিকেটে ৫১টি শতরান করেছেন। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে শচীনই সর্বাধিক শতরান করেছেন।

২৭ হাজার রানের দোরগোড়ায় বিরাট কোহলি

বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির সামনে ক্রিকেটের তিনটে ফরম্যাট মিলিয়ে ২৭ হাজার রান করার সুযোগ রয়েছে। বর্তমানে বিরাটের ঝুলিতে ২৬,৯৪২ রান করেছেন। এই পরিস্থিতিতে বিরাট যদি আর ৫৮ রান করতে পারেন, তাহলেই আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে তাঁর ২৭ হাজার রান পূরণ হবে। ইতিপূর্বে এই রেকর্ড শচীন, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা কায়েম করেছেন।


```