Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কনুই হামলার জের, 'চরম শাস্তি' হতে পারে বিরাট কোহলির? ঝুলছে নির্বাসনের খাঁড়া

যদি বিরাটের 'গুঁতো' এই নিয়মের আওতায় পড়ে, সেক্ষেত্রে তাঁর নামের পাশে ৩ থেকে ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে।

কনুই হামলার জের, 'চরম শাস্তি' হতে পারে বিরাট কোহলির? ঝুলছে নির্বাসনের খাঁড়া

বিরাট কোহলি

শেষ আপডেট: 26 December 2024 11:49

দ্য ওয়াল ব্যুরো : বিরাট কোহলির কনুই হামলা নিয়ে ক্রমশ সমস্যা বেড়েই চলেছে। চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিন তিনি অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে তিনি কনুই দিয়ে ইচ্ছাকৃত ধাক্কা মারেন। যেহেতু মেলবোর্ন টেস্টেই কনস্টাস ডেবিউ করেছেন, তাই ব্যাপারটা আরও জটিল হয়ে গিয়েছে।  

পাশাপাশি স্যাম এবং বিরাটের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দেখতে পাওয়া যায়। এরপর অবস্থা সামলাতে এগিয়ে আসেন উসমান খোওয়াজা এবং অন-ফিল্ড আম্পায়ার মাইকেল গফ। এই পরিস্থিতিতে বিরাট কোহলির উপর যে শাস্তির খাঁড়া ঝুলছে, তা নিশ্চিতভাবে বলা যেতে পারে। তবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের চোখে ব্যাপারটা ঠিক কতখানি গুরুতর, সেটাই আপাতত দেখতে হবে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটি ক্রিকেট নিয়মাবলীর ২.১২ ধারার মধ্যে পড়ে। এই নিয়ম অনুসারে, যদি কোনও ক্রিকেটার অপর কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা দর্শককেও ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত করা একেবারেই বাঞ্ছনীয় নয়।

যদি বিরাটের 'গুঁতো' এই নিয়মের আওতায় পড়ে, সেক্ষেত্রে তাঁর নামের পাশে ৩ থেকে ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে। এমনকী, পরের টেস্ট ম্যাচে তাঁকে নির্বাসিতও করা হতে পারে।

প্রসঙ্গত, এই সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি সিডনিতে আয়োজন করা হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতকে শেষ দুটো ম্যাচই জিততে হবে। সেক্ষেত্রে যদি সিডনি টেস্টে কোহলি খেলতে না পারেন, তাহলে টিম ইন্ডিয়ার সমস্যা বাড়বে বই কমবে না।


```