Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের অফ স্টাম্পের বাইরে বল, শেষ ইনিংসেও একই ভুল বিরাটের! সমালোচনার ঝড়

বোল্য়ান্ডের এই ডেলিভারিটা ষষ্ঠ কিংবা সপ্তম স্টাম্পে ছিল।

ফের অফ স্টাম্পের বাইরে বল, শেষ ইনিংসেও একই ভুল বিরাটের! সমালোচনার ঝড়

ফের ভারতীয় ক্রিকেট সমর্থকদের হতাশ করলেন বিরাট কোহলি

শেষ আপডেট: 4 January 2025 11:21

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে। শনিবার (৪ জানুয়ারি) পঞ্চম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু, ভারতীয় ক্রিকেট সমর্থকদের আরও একবার হতাশ করলেন বিরাট কোহলি। সেই অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিলেই তিনি নিজের উইকেটটা 'গিফট' দিয়ে এলেন। আর বিরাটের এই ব্যাটিং নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

১৪ ওভারে বল করতে এসেছিলেন অস্ট্রেলিয়ার পেস বোলার স্কট বোল্যান্ড। ওভারের প্রথম বলেই কোহলি পা দিলেন বোল্যান্ডের ফাঁদে। দেখে মনে হল, তিনি যেন স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথকে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন। আর একই ভুলের পুনরাবৃত্তির খেসারত দিতে হল টিম ইন্ডিয়াকে। 

বোল্য়ান্ডের এই ডেলিভারিটা ষষ্ঠ কিংবা সপ্তম স্টাম্পে ছিল। ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারি। বলটা মাটি স্পর্শ করার পর ক্রমশ চড়াইয়ের দিকে উঠছিল। কোহলি বলটাকে ঠেলতে চান। কিন্তু, সেটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা স্মিথের কাছে চলে যায়। একেবারের কোমরের উচ্চতায় বল ছিল। সেকারণে তা ধরতে খুব একটা অসুবিধে হয়নি।

আউট হওয়ার পর বিরাট কার্যত হতাশায় ভেঙে পড়লেন। সেটা তাঁর চোখে-মুখে স্পষ্টই ফুটে উঠছিল। মাত্র ৬ রান করে তাঁকে ফিরতে হয়। সিডনি টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৮৫ রান তুলেছিল। কিন্তু, অস্ট্রেলিয়া ১৮১ রানে অলআউট হয়ে যায়। ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। বলা ভাল, ম্যাচের রাশ ভারতের হাতেই ছিল। এই পরিস্থিতিতে যদি বিরাট আর একটু ধৈর্য্যের পরীক্ষা দিতে পারতেন, তাহলে টিম ইন্ডিয়া একটা বড় রান করতে পারত। যদি ভারত ২৫০ রানেরও লিড নিতে পারে, তাহলেও লড়াই করার একটা জায়গা থাকবে।


```