
নতুন দলের কথা ঘোষণা করলেন বিরাট কোহলি
শেষ আপডেট: 8 November 2024 09:51
দ্য ওয়াল ব্য়ুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। চলতি মাসের ২৪ এবং ২৫ তারিখ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকাও প্রকাশ করেছে।
ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ২১ কোটি টাকায় রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বিরাট কোহলির একটি পোস্ট যাবতীয় হিসেব গোলমাল করে দিল।
আসলে এই পোস্টটা 'স্পোর্টিং বিয়ন্ড'-এর জন্য করেছেন। এই সংস্থাই এবার থেকে কিং কোহলির যাবতীয় ব্যবসায়িক কাজকর্ম দেখাশোনা করবে। বিরাটের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে কোহলির রান একেবারে নজর কাড়তে পারেনি। তিনি গোটা সিরিজে যথাক্রমে ০, ৭০, ১, ১৭, ৪ এবং ১ রান করেছেন। আর এই ব্যাটিংয়ের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের উপরেও।
মুম্বই টেস্টে টিম ইন্ডিয়ার ২৫ রানে পরাজয়ের পর আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে কিং কোহলি আট ধাপ নীচে নেমে ২২ নম্বরে এসে দাঁড়িয়েছেন। গত ১০ বছরে কোহলির কখনও এতটা অবনতি হয়নি। প্রসঙ্গত, ২০১৪ সালের অগাস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফরম্য়ান্স করার পর কোহলি আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে নেমে গিয়েছিলেন।