Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুশীলনেই দুর্ঘটনা, চোটে কাহিল কোহলি! প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও

পারথ টেস্ট শুরু হওয়ার আগেও কোহলি চোট পেয়েছিলেন।

অনুশীলনেই দুর্ঘটনা, চোটে কাহিল কোহলি! প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 4 December 2024 12:05

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অ্যাডিলেডে আয়োজন করা হবে। আগামী ৬ ডিসেম্বর থেকে এই দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই ১-০ ব্যবধানে জয়লাভ করেছে। পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে ভারত ২৯৫ রানে জয়লাভ করেছিল। 

এবার দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া অবশ্যই ব্যবধান বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু, দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই বিরাট কোহলিকে নিয়ে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ল। সোশ্য়াল মিডিয়ায় কিং কোহলির একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সঙ্গে দাবি করা হচ্ছে, অনুশীলন করতে গিয়ে বিরাট নাকি চোট পেয়েছেন।

পারথ টেস্ট শুরু হওয়ার আগেও কোহলি চোট পেয়েছিলেন। কিন্তু, ফিট হয়ে তিনি কামব্যাক করেন। সঙ্গে দ্বিতীয় ইনিংস দুর্দান্ত একটি শতরানও করেছিলেন। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেও কোহলিকে নিয়ে এমনই খবর ছড়িয়ে পড়ল। যদিও ঘটনাটা একেবারেই তেমন নয়। কোহলি বিশেষ কোনও চোটও পাননি।

আসলে, বিরাট যখন অনুশীলন করছিলেন, সেইসময় ভারতীয় ক্রিকেট দলের একজন মেডিক্যাল স্টাফ কোহলির হাঁটুতে কোনও একটা ব্যান্ডেজ বাঁধছিলেন। সেই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দাবি করা হয়, টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটারের নাকি আবারও চোট লেগেছে। হতে পারে, কোহলির হাঁটুতে ছোটখাট সমস্যা রয়েছে। সেকারণেই ওই ব্যান্ডেজ বাঁধা হচ্ছিল।

অ্যাডিলেড টেস্টে কোহলির উপর সকলেরই নজর থাকবে। টিম ইন্ডিয়ার জয়ের জন্য ব্যাট হাতে কোহলির গর্জন একান্তই আবশ্যক। পারথ টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থতার পর তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু, দ্বিতীয় ইনিংসে ১০০ করে তিনি নিন্দুকদের মুখ বন্ধ করে দেন। পাশাপাশি ডন ব্র্যাডম্যানের ২৯ শতরানের রেকর্ডও তিনি টপকে ফেলেন। এবার তিনি আরও একটি শতরানের চেষ্টা করবেন।


```