Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রিসবেন টেস্টে ফ্লপ করলেও রেকর্ড গড়বেন বিরাট! জানেন কীভাবে?

আপাতত এই রেকর্ডটি টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরের দখলেই রয়েছে।

ব্রিসবেন টেস্টে ফ্লপ করলেও রেকর্ড গড়বেন বিরাট! জানেন কীভাবে?

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 14 December 2024 05:14

দ্য ওয়াল ব্যুরো : আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হচ্ছে। মজার ব্যাপার হল, এই টেস্ট ম্যাচে বিরাট কোহলি ব্যাট হাতে যদি ফ্লপও করেন, তাহলেও একটি অনন্য রেকর্ডের সাক্ষী হবেন তিনি। কী সেই রেকর্ড? আসুন, বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

প্রসঙ্গত, গাব্বায় বিরাট কোহলি তাঁর কেরিয়ারের ১২১তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ২৮তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে কিং কোহলি শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন। 

আপাতত এই রেকর্ডটি টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরের দখলেই রয়েছে। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে ফরম্যাট মিলিয়ে মোট ১০০ ম্যাচ খেলেছেন। আপাতত এই তালিকায় ৯৯ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ক্য়াঙারুদের বিরুদ্ধে তিনি ২৭ টেস্ট ম্যাচ, ৪৯ একদিনের ম্যাচ এবং ২৩ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক ক্রিকেট ম্যাচ খেলেছেন যাঁরা :

১১০ - সচিন তেন্ডুলকর
৯৯ - বিরাট কোহলি
৯৭ - ডেসমন্ড হেইনস
৯১ - মহেন্দ্র সিং ধোনি
৮৮ - ভিভিয়ান রিচার্ডস

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতীয় ক্রিকেট দলকে বাকি তিনটে ম্যাচেই জয়লাভ করতে হবে। তবে যে দল ব্রিসবেন টেস্টে জয়লাভ করবে, সিরিজের বাকি দুটো ম্যাচে তারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবে। পাঁচ ম্যাচের এই সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে, সেদিকেই আপাতত সকলের নজর।


```