Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লাইভ ম্যাচে আজব 'নাটক', ফেরত পাঠানো হল বিরাটকে! ব্যাপারটা কী?

এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি কেএল রাহুল।

লাইভ ম্যাচে আজব 'নাটক', ফেরত পাঠানো হল বিরাটকে! ব্যাপারটা কী?

বিরাট কোহলিকে নিয়ে চলল আজব নাটক

শেষ আপডেট: 6 December 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ অ্যাডিলেডে আয়োজন করা হয়েছে। এই ম্য়াচ চলাকালীন এক আজব নাটক দেখতে পাওয়া গেল। স্কট বোল্যান্ডের নো-বলের কারণে একবার বেঁচে গিয়েছিলেন কেএল রাহুল। 

কিন্তু, আম্পায়ার নো-বল ঘোষণা করার আগেই প্যাভিলিয়নের দিকে পা বাড়িয়েছিলেন রাহুল। ইতিমধ্যে মাঠে নেমে পড়েছিলেন বিরাট কোহলি। কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্তের পর তাঁকে আবারও ড্রেসিংরুমে ফিরে যেতে হয়।

 সবথেকে মজার ব্যাপার হল, স্নিকোমিটারে দেখা যায়, বলটা রাহুলের ব্যাটেই লাগেনি। তাহলে তিনি কেন প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি আম্পায়ার নো-বল ঘোষণা না করতেন, তাহলে তো টিম ইন্ডিয়ার এই ওপেনার আউট না হয়েই প্যাভিলিয়নে ফিরে যেতেন! এরথেকে বেশি হাস্যকর জিনিস আর কিছু হতে পারত না।

কিন্তু, এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি কেএল রাহুল। তিনি ৬৪ বলে ৩৭ রান করেন। তবে বিরাট কোহলিও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলেন না। তিনি ৮ বলে করেন মাত্র ৭ রান। সবথেকে বড় কথা, ১৮০ রানে গোটা দলই অলআউট হয়ে গিয়েছে।


```