Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

শোধরাবেন না কোহলি? একই ভুল আওড়ে ফের ব্যর্থ বিরাট

বিরাট প্যাভিলিয়নে ফিরতেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা হতাশায় ডুবে যায়।

শোধরাবেন না কোহলি? একই ভুল আওড়ে ফের ব্যর্থ বিরাট

আউট হয়ে ফিরে যাচ্ছেন বিরাট কোহলি

শেষ আপডেট: 7 December 2024 16:54

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচ অ্যাডিলেডে আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া আপাতত হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ম্য়াচের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৮০ রানে অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় শিবিরে থরহরিকম্প অবস্থা তৈরি হয়েছিল। 

ইতিমধ্যে ৭৩ রানের মধ্যেই টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়েছে। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকটা প্রত্যাশা ছিল। কিন্তু, আরও একবার সেই চেনা ভুলই আওড়ালেন বিরাট। তিনি প্যাভিলিয়নে ফিরতেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা হতাশায় ডুবে যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

ফের বাইরের বলে খোঁচা মেরে আউট

এই ম্য়াচের প্রথম ইনিংসে বিরাট কোহলি মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, দ্বিতীয় ইনিংসেও নজর কাড়তে পারলেন না তিনি। ১১ রান করেই তাঁকে ফিরতে হয়। কিন্তু, প্রথম ইনিংসে যেভাবে তিনি বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছিল, দ্বিতীয় ইনিংসেও সেই একই ভুল আওড়ালেন তিনি। বিরাটের ব্যাটিংয়ে একই ভুলের পুনরাবৃত্তি বারংবার দেখতে পাওয়া যাচ্ছে। এরপর সোশ্যাল মিডিয়ায় কোহলি সমর্থকরাই নিন্দার ঝড় তুলতে শুরু করেন।

রবিবারই 'খতম' অ্যাডিলেড টেস্ট?

২০২০ সালে ভারত যখন এই অ্যাডিলেডে গোলাপি বলে টেস্ট ম্য়াচ খেলেছিল, সেইসময় দ্বিতীয় ইনিংসে তারা ৩৬ রানে অলআউট হয়ে যায়। এবারও তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। বিরাটের পর ৬ রানে ফিরে গিয়েছেন রোহিত শর্মাও। এখনও ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া ১১১ রানই করতে পেরেছে। এখনও ভারত ৪৫ রানে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে যদি টিম ইন্ডিয়া ইনিংসে হারের লজ্জা আটকাতে পারে, সেটাই অনেক।


```