Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাঁড়া কাটল না বিরাটের, ব্যর্থতার কালি মাখলেন কিং কোহলিও! চাপে টিম ইন্ডিয়া

বিরাট ফিরলেন মাত্র ৫ রান করে।

ফাঁড়া কাটল না বিরাটের, ব্যর্থতার কালি মাখলেন কিং কোহলিও! চাপে টিম ইন্ডিয়া

আউট হয়ে ফিরে যাচ্ছেন বিরাট কোহলি

শেষ আপডেট: 22 November 2024 09:31

দ্য ওয়াল ব্যুরো: আশা ছিল, অস্ট্রেলিয়ার উইকেটে হয়ত জ্বলে উঠতে পারবেন বিরাট কোহলি। ২০১৮ সালে যখন টিম ইন্ডিয়া পারথে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল, তখন বিরাটের ব্যাট থেকে একটা ঝকঝকে শতরান দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু, সেই ইতিহাসের পুনরাবৃত্তি আর হল না। বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচে তিনি আরও একবার ব্যর্থ হলেন।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। এই সিরিজেও বিরাটের ব্যাটিং যথেষ্ট সমালোচনার মুখে পড়েছিল। গোটা সিরিজে তিনি মাত্র ৯৩ রান করেছিলেন। এরপর থেকে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ সন্দেহ প্রকাশ করেছিলেন, অস্ট্রেলিয়ায় তিনি কতটা সফল হতে পারবেন। নিন্দুকদের তিনি ভুল প্রমাণ করতে পারলেন না।

এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরাহ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু, টিম ইন্ডিয়া শুরুটা একেবারেই ভাল করতে পারল না। শূন্য রানে ইতিপূর্বেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং দেবদত্ত পাডিক্কল। আর বিরাট ফিরলেন মাত্র ৫ রান করে।

১৭ ওভারে বল করতে এসেছিলেন জস হ্যাজেলউড। ওভারের দ্বিতীয় বলটা অফসাইডের কিছুটা বাইরেই ছিল। কোহলির ব্যাটে তা উপরের কানা লাগে। উড়ে যায় প্রথম স্লিপে। সেখানেই দাঁড়িয়ে ছিলেন উসমান খোওয়াজা। তিনি বলটা তালুবন্দি করতে কোনও ভুল করলেন না। 

বিরাটের এমন ব্যাটিং দেখার পর ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। এই টেস্ট ম্যাচে পারবারিক কারণে খেলতে পারেননি রোহিত শর্মা। সেকারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা বিরাটের দিকেই তাকিয়ে ছিলেন। কিন্তু, তাঁর এই দায়িত্বজ্ঞানহীন শট সমর্থকদের হতাশা কার্যত ক্ষোভে পরিণত করেছে।

প্রথম দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়া ইতিমধ্যে তিন উইকেট হারিয়ে ফেলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য এই ম্যাচে জয় ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আপাতত যা পরিস্থিতি, তাতে সমর্থকদের একাংশের ধারণা এই ম্যাচ হয়ত চারদিনেই অস্ট্রেলিয়া নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে। আর ভারত যদি ফাইনালে উঠতে না'ই পারে, তাহলে বিরাটের টেস্ট ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করবে।


```