2.webp)
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি
শেষ আপডেট: 25 October 2024 10:57
দ্য ওয়াল ব্যুরো: পুনে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনের শেষে ১৬ রানে এক উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে টিম ইন্ডিয়ার বড়সড় ধাক্কা লেগেছে। সাত-সকালেই প্যাভিলিয়ন ফিরে গেলেন বিরাট কোহলি।
২৪ ওভারে বল করতে এসেছিলেন মিচেল স্যান্টনার। ওভারের চতুর্থ ডেলিভারিটা ফুলটস ছিল। সেটা মিস করেন কোহলি। অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে তিনি ক্লিন বোল্ড হয়ে যান। ৯ বল খেলে মাত্র ১ রান করলেন তিনি।
টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ফর্ম নিয়ে ইতিমধ্যে একাধিক আলোচনা হয়েছে। কিন্তু, বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ৭০ রান, কিছুটা হলেও ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশ্বস্ত করেছিল। কিন্তু, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আবারও তাঁর পুরনো রোগ ফিরে আসে। ফের ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশাহত করলেন তিনি।
— Kirkit Expert (@expert42983) October 25, 2024
ইতিপূর্বে নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা ২৫৯ রানে অলআউট হয়ে যায়। সাত উইকেট শিকার করেছিলেন ওয়াশিংটন সুন্দর। এরপর প্রথম দিনের শেষেই টিম ইন্ডিয়া ব্যাট করতে নামে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ৯ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। টিম সাউদির বিষাক্ত সুইংয়ে তিনি বোল্ড হয়ে যান। রোহিত এবং বিরাটের এই ব্যর্থতা টিম ইন্ডিয়াকে আদৌ ব্যাকফুটে ঠেলে দেয় কি না, সেটাই আপাতত দেখার।