Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাট আর যাই করুন, এই বিষয়ে কোনও আপস নয়! কোন সিক্রেট ফাঁস করলেন অনুষ্কা?

অনুষ্কার কথায়, বিরাটের প্রাত্যহিক অভ্যাসই ক্রিকেটের তিনটে ফরম্য়াটে চাপ নিতে সাহায্য করে।

বিরাট আর যাই করুন, এই বিষয়ে কোনও আপস নয়! কোন সিক্রেট ফাঁস করলেন অনুষ্কা?

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা

শেষ আপডেট: 5 December 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেট দুনিয়ার অন্যতম ফিট খেলোয়াড় হলেন বিরাট কোহলি। সেই প্রতিফলন তাঁর পারফরম্য়ান্সেও দেখতে পাওয়া যায়। কিন্তু, কীভাবে নিজেকে এতটা ফিট রাখতে পারেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক? সেই 'সিক্রেট'ই এবার শেয়ার করলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা।

অনুষ্কার কথায়, বিরাটের প্রাত্যহিক অভ্যাসই ক্রিকেটের তিনটে ফরম্য়াটে চাপ নিতে সাহায্য করে। তিনি মনে করেন, বিরাটকে দেখেই সকলের অনুপ্রাণিত হওয়া উচিত।

এই বলি কুইন বলেন, 'আজ তাহলে সত্যিটা বলেই দিই। বিরাট অত্যন্ত শৃঙ্খলাপরায়ন একজন মানুষ। তিনি নিজের স্বাস্থ্য এবং ফিটনেসের উপর সবথেকে বেশি গুরুত্ব দেয়। আমাদের ইন্ডাস্ট্রিতেও এই প্রচলন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কার্ডিও করতেই হবে। কোনওদিন বাদ দেয় না। এরপর আমার সঙ্গে ক্রিকেট অনুশীলন শুরু করে। ওর ডায়েট প্ল্যান একেবারেই সাধারণ। কোনও জাঙ্ক ফুড খায় না, মিষ্টিজাতীয় পানীয় মুখেও তোলে না। ভাবতে পারেন, এই মানুষটা গত ১০ বছর বাটার চিকেন খায়নি?' অনুষ্কার এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

তবে এমন সাধারণ খাওয়া-দাওয়ার পাশাপাশি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন বিরাট কোহলি। আর কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমোন তিনি।

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ঘুমের সঙ্গে ওর কোনও কম্প্রোমাইজ করে না। পর্যাপ্ত বিশ্রাম ও গ্রহণ করে। এটা ওর পারফরম্য়ান্স আরও শানিত করে তোলে। জীবনের প্রতিটা ক্ষেত্রে যে কমিটমেন্ট রয়েছে, সেটাই বিরাটকে বিশ্বমানের অ্যাথলিট করে তুলেছে। ওকে দেখে প্রত্যেকের শেখা উচিত।'


```