Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাকিব আউট হতেই স্বস্তি, ভাঙড়ায় মজলেন বিরাট! দেখুন ভিডিও

রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন সাকিব আল হাসান।

সাকিব আউট হতেই স্বস্তি, ভাঙড়ায় মজলেন বিরাট! দেখুন ভিডিও

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 20 September 2024 16:53

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি সবসময়ই নিজেকে যথেষ্ট চনমনে রাখতে ভালোবাসেন। ২২ গজের লড়াইয়ে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, বিরাট মাঝেমধ্যেই দর্শকদের এন্টারটেইন করেন। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামেও তেমনই দৃশ্য দেখতে পাওয়া গেল। সাকিব আল হাসান আউট হতেই কিং কোহলি ভাঙড়া নাচতে শুরু করেন। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

চেন্নাই টেস্টে বিরাট কোহলি ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারেননি। মাত্র ৬ রান করে তিনি আউট হয়ে যান। আর দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১৭ রান। তবে ফিল্ডিং করার সময় বিরাটকে একেবারে ফুরফুরে মেজাজে দেখতে পাওয়া যায়। গোটা ভারতীয় ক্রিকেট দলকেই তিনি চাঙ্গা রাখতে ভালোবাসেন।

দেখে নিন ভিডিও:

রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু, বলটা সাকিবের ব্যাটের কানা লেগে সোজা উপরের দিকে উঠে যায়। পরিস্থিতির জন্য একেবারে প্রস্তুত ছিলেন ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ। তিনি সেই ক্যাচ তালুবন্দি করতে কোনও ভুল করেননি। তবে বলটা আদৌ ব্যাটে লেগেছিল কি না, তা নিয়ে আম্পায়ার খুব একটা নিশ্চিত ছিলেন না। সিদ্ধান্ত তিনি রিভিউয়ের জন্য পাঠান। সেখানে দেখা যায়, বলটা সাকিবের জুতো স্পর্শ করলেও তা মাটিতে লাগেনি। সেকারণে তাঁকে শেষপর্যন্ত আউট দেওয়া হয়।

বড় স্ক্রিনে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিশ্চিত হতেই টিম ইন্ডিয়ার উচ্ছ্বাসের বাঁধ কার্যত ভেঙে যায়। সাকিবের উইকেট টিম ইন্ডিয়ার কাছে যে যথেষ্ট বড়, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এরপরই বিরাট কোহলিকে নাচ করতে দেখা যায়।

প্রথম ইনিংসে বিরাট কোহলি যথেষ্ট নজরকাড়া ফিল্ডিং করেন। স্লিপে দাঁড়িয়ে জোড়া ক্যাচ ধরেন তিনি। ফেরত পাঠান নাজমুল হোসেন শান্ত এবং হাসান মেহমুদকে। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায়।


```