
বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ
শেষ আপডেট: 27 December 2024 08:20
দ্য ওয়াল ব্যুরো : ভারতের বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে ধামাকাদার ব্যাটিং করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৪০ রান করে আউট হয়েছেন। তাঁর এই ইনিংসে ১৩ চার এবং ৩ ছয় রয়েছে। স্মিথের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে গত কয়েকমাস ধরেই অনেক সমালোচনা হচ্ছিল। অবশেষে যোগ্য জবাব দিলেন তিনি।
প্রসঙ্গত, মেলবোর্ন টেস্ট ম্যাচে কেরিয়ারের ৩৪তম শতরান হাঁকিয়েছেন স্টিভ স্মিথ। আর অস্ট্রেলিয়ার এই ব্যাটার শতরান করতে না করতেই বিরাট কোহলি তাঁর দিকে এগিয়ে আসেন। পিঠ চাপড়ে শুভেচ্ছাও জানান। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
দেখে নিন ভিডিও :
STEVEN PETER DEVEREUX RULES TEST CRICKET ????
— Johns. (@CricCrazyJohns) December 27, 2024
- 11th Test Hundred from just 43 innings against India in Tests. pic.twitter.com/rOQt3DQXbI
মেলবোর্ন টেস্টে বিরাট কোহলি একেবারে সেই পুরনো মেজাজে ফিরে এসেছেন। চলতি বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন অনেকেই বলতে শুরু করেছিলেন যে বিরাটের আচরণে একটা বয়সের ছাপ দেখা যাচ্ছে। আগের থেকে তিনি নাকি অনেকটাই শান্ত এবং নম্র হয়েছেন।
কিন্তু, মেলবোর্ন টেস্টের প্রথমদিনই তিনি বুঝিয়ে দেন যে এখনও ফুরিয়ে যাননি। দরকারের সময় ঠিকই জ্বলে উঠতে পারেন। আর সেকারণেই স্যাম কনস্টাসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। অনেকেই হয়ত বলবেন, হাঁটুর বয়সি একজন ক্রিকেটারের সঙ্গে ঝামেলা করে কী পেলেন বিরাট? কিন্তু, একথাও সত্যি যে 'এভরিথিং ইজ ফেয়ার, ইন লাভ অ্যান্ড ওয়ার।' খেলার মাঠে সবাই সমান। এই কনস্টাসই বুমরাহের এক ওভারে ১৮ রান হাঁকিয়ে ছিলেন। তাঁর আত্মবিশ্বাসে চিড় ধরাতেই বিরাট যে এগিয়ে আসবেন, সেটাই স্বাভাবিক।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। যে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এতদিন ধরে বিরাটকে মাথায় তুলে নাচছিল, তারাও বুঝতে পেরেছে বিপদ আসন্ন! সেকারণে শুক্রবার সকালে সংবাদ শিরোনামে 'ক্লাউন' কোহলি যথেষ্ট নজর কেড়েছে। কিন্তু, বিরাটের অবশ্য এইসব ব্যাপারে মাথাব্যথা নেই। স্মিথের সেঞ্চুরির পর তিনি যেভাবে স্পোর্টসম্যান স্পিরিট দেখালেন, তাতে এটাই প্রমাণিত হল যে রাজা বরাবর রাজাই থাকে। মেজাজের দিক থেকেও, মনের দিক থেকেও।