বিরাট কোহলি এবং দেব
শেষ আপডেট: 29 December 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির সময়টা হালে খুব একটা ভাল যাচ্ছে না। পারথ টেস্টে একমাত্র সেঞ্চুরি ছাড়া, চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে তিনি তেমন বড় রান করতে পারেননি। সেকারণে ক্রিকেট সমর্থকদের একাংশ কিং কোহলির সমালোচনা শুরু করে দিয়েছেন। অনেকেই আবার বিরাটকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের পরামর্শও দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছর টি-২০ ক্রিকেট বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচে চ্যাম্পিয়ন ইনিংস খেলেছিলেন বিরাট। ব্রিজটাউনে আয়োজিত ফাইনাল ম্য়াচে তিনি ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। কার্যত তাঁর ব্যাটে ভর করেই ভারত ২০ ওভারে ১৭৬ রান তোলে। আর শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার ৭ রানে জয়লাভ করেছে। ভারত এই ম্য়াচ জেতার পরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন কোহলি। আপাতত তিনি জাতীয় ক্রিকেট দলের জার্সিতে টেস্ট এবং ওয়ানডে ম্য়াচ খেলছেন।
তবে সমালোচনা যতই কম হোক না কেন, গোটা ক্রিকেট বিশ্বে তাঁর সমর্থকের যে অভাব নেই, তা বলাই বাহুল্য। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সেই সমর্থকরা কখনই বিরাটের হাত ছাড়েন না। সম্প্রতি তেমনই একটি নজির পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। গত ২৫ ডিসেম্বর অর্ণব ভট্টাচার্য নামে একজন 'বিরাট' ফ্যান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিও আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সফল ইনিংসের কোলাজ তুলে ধরা হয়েছে। তবে ব্যাকগ্রাউন্ডে দেবের ডায়লগ ভিডিওটিতে এক আলাদা মাত্রা যোগ করেছে।

Tried something new :) #Khadaan 's song with #KingKohli 's compilation. pic.twitter.com/bRo5O8fz56
— Arnab Bhattacharyya (@TheBongGunner) December 25, 2024
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর দেবের নতুন সিনেমা খাদান মুক্তি পেয়েছে। দেব ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, ইধিকা পাল এবং অনির্বাণ চক্রবর্তী। এই সিনেমার একাধিক গান এবং ডায়লগ যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক রিলসও ঘুরে বেড়াচ্ছে। সূত্রের খবর, প্রথম সপ্তাহেই সিনেমাটি বক্স অফিসে ৮ কোটি (নেট) টাকার বেশি আয় করেছে। আশা করা যায়, আগামীদিনে এই অর্থের পরিমাণ আরও বাড়বে।