Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাট কোহলির 'ফ্লপ শো' অব্যাহত, অস্ট্রেলিয়ায় পা রাখতেই মরচে ধরল ব্যাটে

কোহলি মাত্র ১৫ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান।

বিরাট কোহলির 'ফ্লপ শো' অব্যাহত, অস্ট্রেলিয়ায় পা রাখতেই মরচে ধরল ব্যাটে

বিরাটের ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা

শেষ আপডেট: 15 November 2024 17:03

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর বাকি মাত্র ১ সপ্তাহ। তারপরই শুরু হচ্ছে বর্ডার-গাভাসকার ট্রফি। কিন্তু, এমন গুরুত্বপূর্ণ সময়েও টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির খারাপ ফর্ম অব্যাহত। 

পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজ খেলতে অধিনায়ক রোহিত শর্মা ছাড়া গোটা ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া চলে গিয়েছে। এই টেস্ট সিরিজ আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হবে। তবে ম্য়াচ শুরুর আগে টিম ইন্ডিয়া সেন্টার উইকেট প্র্যাকটিস করছিল। সেখানে ব্যাট হাতে বিরাট একেবারে নজর কাড়তে পারলেন না।

কোহলি মাত্র ১৫ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার মুকেশ কুমার তাঁর উইকেট শিকার করেছেন।

সেন্টার উইকেট প্র্যাকটিস চলাকালীন বিরাট কোহলি অবশ্য মুকেশ কুমারের বলে একটি দুর্দান্ত কভার ড্রাইভ হাঁকিয়েছেন। কিন্তু, মাত্র ১৫ রান করেই তিনি আউট হয়ে যায়। কয়েকটা বল পরই অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারি নিয়ে তিনি 'ছেলেখেলা' করতে যান। আর সেইসঙ্গে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হয়। আর অস্ট্রেলিয়ায় পা রাখতে না রাখতেই কিং কোহলির যে খারাপ সময় শুরু হয়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

ভারতে আয়োজিত গত ২ টেস্ট সিরিজেও কোহলির ব্যাট সেভাবে গর্জন করেনি। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে তিনি ১০০ রানও করতে পারেননি। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি আরও খারাপ ব্যাটিং করেন। ৬ ইনিংসে তিনি মাত্র ৯৩ রানই করেছেন। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির উপর যে চাপটা অনেকটাই বাড়বে, তা নিঃসন্দেহে বলা যায়।


```