Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যর্থ কোহলি, ফিরলেন শুভমানও! ডিনার ব্রেকে ব্যাকফুটে টিম ইন্ডিয়া

এই ধাক্কা সামলাতে না সামলাতেই আউট হলেন শুভমান গিলও।

ব্যর্থ কোহলি, ফিরলেন শুভমানও! ডিনার ব্রেকে ব্যাকফুটে টিম ইন্ডিয়া

ফিরে যাচ্ছেন শুভমান গিল এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 6 December 2024 11:40

দ্য ওয়াল ব্যুরো: অ্যাডিলেড টেস্ট ম্য়াচের প্রথম দিনই ব্যাকফুটে টিম ইন্ডিয়া। মাত্র ৮১ রানের মধ্যে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ফেলেছে। একে একে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি এবং শুভমান গিল। আপাতত ঋষভ পন্থের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট করছেন। ইতিমধ্যে নৈশভোজের বিরতি ঘোষণা করা হয়েছে। টিম ইন্ডিয়া ৪ উইকেটে ৮২ রান করেছে। উইকেটে রয়েছেন রোহিত শর্মা (১) এবং ঋষভ পন্থ (৪)।

এই ম্য়াচে বল হাতে কার্যত আগুন জ্বালাচ্ছেন মিচেল স্টার্ক। পারথ টেস্টে যশস্বী স্টার্ককে বলেছিলেন, তাঁর বলে নাকি কোনও গতিই অনুভব করতে পারছেন না। দ্বিতীয় টেস্টে সেই জবাব যে অজি পেস তারকা এভাবে দেবেন, সেটা কেউ কল্পনাও করতে পারেননি। যশস্বী এবং রাহুলের উইকেট তুলে নেওয়ার পর এবার বিরাট কোহলিকেও শিকার করলেন তিনি।

২০.১ ওভারে আউট হলেন বিরাট কোহলি। দেখে মনে হল, একেবারে রাহুলের আউটের রিপ্লে অ্যাকশন। অফসাইডের বাইরে ফুল লেংথ ডেলিভারি। যথেষ্ট বাউন্স ছিল। বলটা খেলবেন না ছাড়বেন, সেই সিদ্ধান্তই নিতে পারলেন না বিরাট। শেষপর্যন্ত তাঁর ব্যাটের কানা লেগে দ্বিতীয় স্লিপে তা চলে যায়। সেখানে দাঁড়িয়েছিলেন স্টিভ স্মিথ। তিনি ক্যাচ ধরতে কোনও ভুল করলেন না। ৮ বলে ৭ রান করে আউট হলেন কিং কোহলি।

এই ধাক্কা সামলাতে না সামলাতেই আউট হলেন শুভমান গিলও। ২১.১ ওভারে স্কট বোল্যান্ডের বলে তিনি LBW হলেন। প্রথমে ভেবেছিলেন রিভিউ নেবেন। কিন্তু, শেষপর্যন্ত প্রস্থানের সিদ্ধান্তই সঠিক বলে মনে করেন তিনি। এই ইনিংসে শুভমান ৫১ বলে ৩১ রান করেছেন। তাঁর ব্যাট থেকে ৫ চার দেখতে পাওয়া গিয়েছে।


```