Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বিচ্ছেদের পথে বিরাট-অনুষ্কা? কিং কোহলির পোস্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে

বিরাট বিজ্ঞাপনী প্রচারের কারণেই এমন পোস্ট করেছেন।

বিচ্ছেদের পথে বিরাট-অনুষ্কা? কিং কোহলির পোস্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে

বিরাট কোহলির ভাইরাল পোস্ট

শেষ আপডেট: 20 November 2024 20:15

দ্য ওয়াল ব্যুরো: এবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা? সোশ্যাল মিডিয়ায় কিং কোহলির একটি পোস্ট ঘিরে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি দেশের তারকা মিউজিশিয়ান এ আর রহমানের বিবাহ-বিচ্ছেদ নিয়ে সকলেই স্তম্ভিত হয়ে রয়েছেন। প্রায় ২০ বছর একসঙ্গে সংসার করার পর স্ত্রী সায়রা বানুকে 'তালাক' দিচ্ছেন রহমান। ইতিমধ্যে বিরাট কোহলির একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ বলতে শুরু করেন, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সম্পর্কেও হয়ত চিড় ধরেছে।

ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ব্যাটার লিখেছেন, 'অতীতে ফিরে তাকালে দেখতে পাই, আমরা সবসমই একে অপরের থেকে ভিন্ন ছিলাম।'

সঙ্গে বিরাট আরও লিখেছেন, 'যত চেষ্টাই করি না কেন, আমরা একসঙ্গে ফিট হতে পারিনি। দুই বিপরীতধর্মী চরিত্র বছরের পর বছর ধরে নিজেদের পরিবর্তন করেছি। তবে সবসময় নিজেদের মনের মতো কাজ করছি।'

দেখে নিন বিরাট কোহলির সেই ভাইরাল পোস্ট

বিরাট কোহলির এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপরই নেটিজেনদের একাংশ তাঁর বিবাহ-বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু করেন। একজন তো আবার লিখেই ফেলেছেন, 'আমি তো ভাবলাম, এ আর রহমানের মতো কিছু একটা হবে...'

একজন আবার প্রশ্ন করেছেন, দেশজুড়ে ডিভোর্সের এই আবহে বিরাট কেন এমন পোস্ট করলেন? অপর একজন স্বীকার করলেন, 'আমার তো ছোটখাট হার্ট অ্যাটাকই হয়ে গেল।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিরাট বিজ্ঞাপনী প্রচারের কারণেই এমন পোস্ট করেছেন। তিনি আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি গ্রহণ করছেন। আগামী ২২ নভেম্বর পারথে প্রথম টেস্ট ম্য়াচের আয়োজন করা হচ্ছে।


```