
বিরাট কোহলি এবং স্যাম কনস্টাস
শেষ আপডেট: 26 December 2024 08:48
দ্য ওয়াল ব্যুরো : বক্সিং ডে টেস্টের উত্তেজনা সবসময়ই বেশি থাকে। আর মেলবোর্নে আয়োজিত ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচের পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। সৌজন্যে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
প্রথমে তো কোহলি অস্ট্রেলিয়ার ডেবিউট্যান্ট স্যাম কনস্টাসকে কনুইয়ের ধাক্কা দিয়েছিলেন। এরপর দুজনের মধ্যে গরমাগরম কথাবার্তা শুনতে পাওয়া যায়। অবশেষে আম্পায়ারের মধ্যস্থতায় গোটা বিষয়টি ঠাণ্ডা হয়। বিরাটের মতো একজন উচ্চমানের ক্রিকেটার কেন একজন ডেবিউট্যান্ট ক্রিকেটারের সঙ্গে এভাবে ঝামেলা করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
প্রসঙ্গত, মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে ডেবিউ করলেন স্যাম কনস্টাস। তবে অভিষেক ম্যাচেই তিনি বিধ্বংসী পারফরম্যান্স করেছেন। ৬২ বলে তাঁর ব্যাট থেকে ৬০ রানের একটি ঝকঝকে ইনিংস দেখতে পাওয়া যায়। এই ইনিংসে ৬ চার এবং ২ ছক্কা রয়েছে। সবথেকে বড় কথা, টিম ইন্ডিয়ার পেসারদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। অবশেষে ২০ ওভারে রবীন্দ্র জাদেজার বলে LBW হন এবং প্যাভিলিয়নে ফিরে যান।
An exchange between Virat Kohli and Sam Konstas.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 26, 2024
- THE BOXING DAY TEST IS HERE.pic.twitter.com/x8O4XCN1Sj
যাইহোক, বিরাট অধ্যায় এখানেই শেষ হয়নি। কনস্টাস আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছেন মারনাস লাবুশেন। ইতিমধ্যে মহম্মদ সিরাজ তাঁর দিকে তাকিয়ে একবার হেসেছিলেন। সেটা নিয়েও আপত্তি তোলেন কোহলি। স্পষ্ট জানিয়ে দেন, 'ওর সঙ্গে হেসে হেসে কথা বলার কোনও দরকার নেই।' স্টাম্প মাইকে কোহলির এই কথা স্পষ্ট শুনতে পাওয়া যায়। সেই অডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Virat Kohli tells Siraj : Inseh Hash keh baat Nahi karna ????#INDvAUS #AUSvsINDpic.twitter.com/oOgpdskTBL
— Akshat (@AkshatOM10) December 26, 2024
প্রসঙ্গত, মেলবোর্ন টেস্টে ইতিমধ্যে দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে। ৩৮ ওভার শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে। আপাতত লাবুশেনের সঙ্গে ব্যাট করছেন উসমান খোওয়াজা। তিনি ৫২ রানে দাঁড়িয়ে রয়েছেন।