Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ভরসা রেখেছে দল, নাইট ব্রিগেডে 'কামব্যাক'! ধন্যবাদ জানিয়ে কী বললেন ভেঙ্কটেশ?

ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স মোট চারজন ক্রিকেটারকে দলে নিয়েছে।

ভরসা রেখেছে দল, নাইট ব্রিগেডে 'কামব্যাক'! ধন্যবাদ জানিয়ে কী বললেন ভেঙ্কটেশ?

কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তন ভেঙ্কটেশ আইয়ারের

শেষ আপডেট: 24 November 2024 21:09

দ্য ওয়াল ব্যুরো: এবারের আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে কার্যত লড়াই করে ভেঙ্কটেশ আইয়ারকে কেড়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশকে দলে পেতে ২৩.৫০ টাকা খরচ হয়েছে কেকেআর ব্রিগেডের। সবথেকে বড় কথা, দল তাঁর উপরে ভরসা রেখেছে। আর সেকারণে নাইট ম্য়ানেজমেন্টকে ধন্যবাদ জানাতে ভুললেন না ভেঙ্কটেশও।

কিছুক্ষণ আগেই কলকাতা নাইট রাইডার্সের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ভেঙ্কটেশ বলছেন, 'আমাকে এতটা বিশ্বাস করার জন্য় অনেক ধন্যবাদ। আমার উপর প্রচন্ড ভরসা করা হয়েছে। আরও একবার কলকাতা নাইট রাইডার্স পরিবারের সদস্য হতে পেরে আমি গর্বিত।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'সত্যি কথা বলতে কী, এখন আমার কথা বলার ভাষা নেই। তবে KKR-এর সদস্য হতে পেরে আমি গর্বিত। আমরা সবাই মিলে আরও একবার আইপিএল খেতাব ডিফেন্ড করার চেষ্টা করব। এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখব। আমাকে দলে নেওয়া জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।'

ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স মোট চারজন ক্রিকেটারকে দলে নিয়েছে। তাঁরা হলেন - ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, রহমানউল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডি কক। এছাড়া কেকেআর ব্রিগেড ৬ ক্রিকেটারকে রিটেন করেছিল। সেই তালিকায় নাম রয়েছে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।


```