Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেঙ্কটেশের জন্য 'অযথা খরচ', ভুগতে হবে KKR-কে! দাবি প্রাক্তন ক্রিকেটারের

আইপিএল মেগা অকশনের প্রথম দিন কলকাতা নাইট রাইডার্স সবাইকে চমকে দিয়েছে।

ভেঙ্কটেশের জন্য 'অযথা খরচ', ভুগতে হবে KKR-কে! দাবি প্রাক্তন ক্রিকেটারের

ভেঙ্কটেশ আইয়ারের জন্য লড়ে গেলেন ভেঙ্কি মাইসোর

শেষ আপডেট: 25 November 2024 11:31

দ্য ওয়াল ব্য়ুরো: আসন্ন আইপিএল টুর্নামেন্টে ভেঙ্কটেশ আইয়ার প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারবেন না। অন্তত এমনটাই মনে করছেন টম মুডি। সুতরাং, তাঁর জন্য যে টাকা খরচ করল করল কলকাতা নাইট রাইডার্স, নেহাতই জলে যাবে বলে মনে করছেন তিনি।

আইপিএল মেগা অকশনের প্রথম দিন কলকাতা নাইট রাইডার্স সবাইকে চমকে দিয়েছে। অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের জন্য তাঁরা ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছে। এই তালিকায় অবশ্য নাম লিখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টও। কিন্তু, শেষপর্যন্ত তারা লড়াইয়ে এঁটে উঠতে পারেনি।

পাশাপাশি এই নিলাম অনুষ্ঠানের তৃতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেটার হিসেবে ভেঙ্কটেশ আইয়ারের নাম লেখা হয়ে গেল। তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্ট তাঁর জন্য ২৭ কোটি টাকা খরচ করেছে। এরপর রয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। পঞ্জাব কিংস তাঁকে ২৬.৭৫ কোটি টাকা দিয়েছে। মুডির প্রশ্ন, যদি কলকাতা নাইট রাইডার্সের কাছে ভেঙ্কটেশ এতটাই গুরুত্বপূর্ণ ছিল, তাহলে রিলিজ করে দিয়েছিল কেন? 

তিনি বললেন, 'আমি হতবাক। আমি সত্যিই বিস্মিত। আমি মনে করি, যদি কলকাতা নাইট রাইডার্সের কাছে ভেঙ্কটেশ আইয়ার এতটাই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তাহলে এই চুক্তিটা নিলাম অনুষ্ঠানের আগেই হওয়া উচিত ছিল।'

তিনি বলেন, 'আমার মতে ভেঙ্কটেশ ভাল ক্রিকেটার। কিন্তু, ওর জন্য ২৩.৭৫ কোটি? আমার মনে হয়, এই মরশুমে ভেঙ্কটেশকে স্ট্রাগল করতে হবে। কারণ এই টাকার অঙ্কের কারণে ওর উপরে প্রত্যাশার এতটাই পাহাড় থাকবে যে সেটা পূরণ করা সম্ভব হবে না।'

প্রসঙ্গত, ২০২১ সাল থেকে ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫১ আইপিএল ম্য়াচ খেলেছে। ইতিমধ্যে তিনি ৩১.৫৭ গড়ে মোট ১,৩২৬ রান করেছে। স্ট্রাইক রেট ১৩৭.১২। কেকেআর ব্রিগেডের হয়ে এখনও পর্যন্ত মোট তিনজন ক্রিকেটার শতরান করেছেন। তাঁদের মধ্যে একজন হলেন ভেঙ্কটেশ আইয়ার। বাকি দুই ক্রিকেটার হলেন ব্রেন্ডন ম্যাককুলাম এবং সুনীল নারিন।

গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল খেতাব জয়ের পিছনে ভেঙ্কটেশ আইয়ারের অবদান ছিল অনস্বীকার্য। ১৫ ম্য়াচে তিনি ৩৭০ রান করেছিলেন। এরমধ্যে চারটে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।


```