Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগুন গতি, বিপক্ষের ত্রাস! বছরের শুরুতেই অবসর ভারতের প্রাক্তন ক্রিকেটারের

পাশাপাশি ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে বরুণ অ্যারন মোট ৯ মরশুম আইপিএল টুর্নামেন্ট খেলেছিলেন।

আগুন গতি, বিপক্ষের ত্রাস! বছরের শুরুতেই অবসর ভারতের প্রাক্তন ক্রিকেটারের

ভারতীয় ক্রিকেট দলের সতীর্থদের সঙ্গে বরুণ অ্যারন

শেষ আপডেট: 10 January 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো : অবসর গ্রহণ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিডস্টার বরুণ অ্যারন। শুক্রবার (১০ জানুয়ারি) তিনি এই ঘোষণা করেছেন। ১৭ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে অবশেষে পর্দা টানলেন টিম ইন্ডিয়ার এই তারকা পেসার। ভারতের হয়ে তিনি মোট ১৮টি ম্যাচ খেলেছেন।

২০২৪-২৫ বিজয় হাজারে ট্রফি থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে ঝাড়খণ্ড ক্রিকেট দল। এরপরই অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বরুণ। এই টুর্নামেন্টে তিনি মোট তিনটে উইকেট শিকার করেন। বোলিং গড় ছিল ৫৩.৩৩। 

২০১০-১১ মরশুমের বিজয় হাজারে ট্রফিতে বরুণ অ্যারন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে তিনি ধারাবাহিকভাবে বল করেছিলেন। ভারতের হয়ে তিনি ৯ টেস্ট ম্যাচে এবং ৯ ওয়ানডে খেলেছেন। ২০১৫ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার খেলতে নেমেছিলেন। ম্যাচটি বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল।

পাশাপাশি ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে বরুণ অ্যারন মোট ৯ মরশুম আইপিএল টুর্নামেন্ট খেলেছিলেন। ইতিমধ্যে তাঁকে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), কিংস ইলেভেন পঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন।

View this post on Instagram

A post shared by Varun Aaron (@varunaaron77)

অবসর গ্রহণ প্রসঙ্গে বরুণ অ্যারন বললেন, 'গত ২০ বছর ধরে এই ফাস্ট বোলিং নিয়েই আমি বেঁচেছি, শ্বাস গ্রহণ করেছি, আরও বেশি গতি বাড়ানোর চেষ্টা করেছি। আজ প্রত্যেককে ধন্যবাদ জানিয়েই আমি ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলাম।'

পাশাপাশি তিনি আরও যোগ করেছেন যে জীবনের অন্য আনন্দগুলো এবার উপভোগ করতে চান। তবে ভবিষ্যতে ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে।


```