Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈভব সূর্যবংশীর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং দেখে হাঁ সকলে! অনায়াসে ছয়-চার মেরে সেঞ্চুরি

আইপিএল নিলামের সর্বকনিষ্ঠ খেলোয়াড়কে দলে নিয়ে রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টে তাঁকে খেলতে দেখা যাবে কিনা তা পরের কথা।

বৈভব সূর্যবংশীর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং দেখে হাঁ সকলে! অনায়াসে ছয়-চার মেরে সেঞ্চুরি

বৈভব সূর্যবংশী

শেষ আপডেট: 26 November 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৩। তাতেই আইপিএস নিলামে দাম উঠেছে ১.১ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এখন দেশজুড়ে চর্চা শুরু হয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)-কে নিয়ে। চলতি আইপিএল নিলামের সর্বকনিষ্ঠ খেলোয়াড়কে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টে তাঁকে খেলতে দেখা যাবে কিনা তা পরের কথা। তবে বৈভবের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে তাজ্জব হচ্ছেন অনেকেই। 

অস্ট্রেলিয়া (অনুর্ধ্ব ১৯)-এ দলের বিরুদ্ধে খেলছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বাঁ-হাতি বৈভব ৬২ বলে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। তাঁর এই ইনিংসে ১৪ চার এবং ৪ ছক্কা রয়েছে। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে এটাই কারোর আন্তর্জাতিক শতরান। 

তবে এটা প্রথম নয়, এর আগেও একটি রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। অনুর্ধ্ব ১৯ ভারতের হয়ে খেলার আগে মাত্র ১২ বছর ২৮৪ দিনে বয়সে বৈভব ২০২৩-২৪ রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডেবিউ করেছিলেন। তারও আগে ভিনু মানকড় ট্রফিতে ৫ ম্যাচে ৪০০-র বেশি রানের রেকর্ডও আছে এই বাঁ-হাতি ব্যাটারের। 

বৈভবকে নিয়ে অবশ্য ইতিমধ্যে বিতর্কও শুরু হয়েছে। অনেকের মতে, বয়স লুকিয়েছেন এই ক্রিকেটার। তবে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী স্পষ্ট জানিয়েছেন, কোনওরকম তথ্য গোপন করা হয়নি। ছেলের বয়স নিয়ে কেউ যদি চ্যালেঞ্জও করতে চান, সে রাস্তাও খোলা আছে। বৈভবের বাবা এও জানিয়েছেন, ছেলের এই সাফল্যের জন্য তাঁকে জমি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। তাই তিনি সব পরীক্ষার জন্য প্রস্তুত। 


```