Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বয়স মাত্র ১৩, IPL-এর সর্বকনিষ্ঠ ক্রিকেটার! কোন দলে গেলেন বৈভব?

বিহারের ক্রিকেটার বৈভব। চলতি বছর জানুয়ারি মাসে বিহারের হয়ে রনজি ডেবিউ করেন।

বয়স মাত্র ১৩, IPL-এর সর্বকনিষ্ঠ ক্রিকেটার! কোন দলে গেলেন বৈভব?

আইপিএল টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভব সূর্যবংশী

শেষ আপডেট: 25 November 2024 21:01

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল মেগা অকশনের আবহে গত কয়েকদিন ধরে একটা নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৩ বছর। আইপিএল নিলামের সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। কিন্তু, প্রতিভার বিচারে ইতিমধ্যে অনেককে টেক্কা দিয়েছেন। সুতরাং, তিনি কোন দলে যাবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল।

অবশেষে ছবিটা স্পষ্ট হয়ে গেল। এই নিলাম অনুষ্ঠানে বৈভবের বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। কিন্তু, তাঁকে দলে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে জোর লড়াই শুরু হয়।

একদিকে সৌরভ অন্যদিকে রাহুল দ্রাবিড়। সময় যত গড়ায়, লড়াই ততই হাড্ডাহাড্ডি হয়। ততক্ষণে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১ কোটি টাকার চৌকাঠ বৈভব স্পর্শ করেছেন। অবশেষে রাহুল দ্রাবিড়ের হাতেই গেলেন বৈভব। ১.১ কোটি টাকায় তাঁকে দলে নিল রাজস্থান রয়্যালস।

বিহারের ক্রিকেটার বৈভব। চলতি বছর জানুয়ারি মাসে বিহারের হয়ে রনজি ডেবিউ করেন। ইতিমধ্যে তিনি বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এরপর ভারতীয় এ দলের হয়ে তিনি অস্ট্রেলিয়া সফরেও যান। 

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিনি দুরন্ত একটি শতরান করেন। মাত্র ৫৮ বলে বৈভবের ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে আসে। তাঁর এই ইনিংসে ১৪ চার এবং ৪ ছক্কা রয়েছে। এখনও পর্যন্ত বৈভব মোট পাঁচটি ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্য়াচ খেলেছেন। ১০ ইনিংসে তিনি ১০০ রান করেন।


```