1.jpg)
ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 2 December 2024 13:11
দ্য ওয়াল ব্যুরো : আরও একবার ফ্লপ হলেন ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ২০২৫ আইপিএল মেগা অকশনে ১৩ বছর বয়সি এই ক্রিকেটার কোটিপতি হয়ে গিয়েছেন। পাকিস্তানের পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জাপানের বিরুদ্ধেও তাঁর ব্যাটে রান দেখতে পাওয়া গেল না।
শুরুটা বেশ ভালই করেছিলেন বৈভব। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলকে তিনি বড় ইনিংস উপহার দিতে পারলেন না। ইতিপূর্বে পাকিস্তানের বিরুদ্ধেও বৈভব মুখ থুবড়ে পড়েছিলেন। মাত্র ১ রান করে তাঁকে মাঠ ছাড়তে হয়। আইপিএল মেগা অকশনে রাজস্থান রয়্যালস বৈভবের উপর ভরসা রেখেছে এবং ১.১ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নেওয়া হয়েছে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সোমবার (২ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট দল জাপানের বিরুদ্ধে খেলতে নেমেছে। টস হারার পর ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে আয়ুশ মাহত্রে এবং বৈভব সূর্যবংশী শুরুটা বেশ ভালই করেছিলেন। দুজনে ৭.২ ওভারে ৬৫ রান তুলে ফেলে। এই ম্য়াচে আয়ুশ এবং বৈভব দুজনকেই বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। যদিও পরের বলেই বৈভব আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্যাচে তিনি ২২ বলে মাত্র ২৩ রান করলেন।
এই সংক্ষিপ্ত ইনিংসে বৈভব তিনটে বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। তবে তাঁর সামনে বড় ইনিংস খেলার একটা সুবর্ণ সুযোগ ছিল। সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারলেন না। পাকিস্তানের বিরুদ্ধেও তিনি মাত্র ১ রানে আউট হয়ে গিয়েছিলেন। তবে আয়ুশ দুর্দান্ত ব্যাটিং করেন। মাত্র ২৯ বলে ৫৪ রান করেছেন তিনি।