Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ভারতের মাথাব্যথা সেই হেড, অ্যাডিলেডের পর সেঞ্চুরি ব্রিসবেনেও

রবিবার (১৫ ডিসেম্বর) তাঁর ব্যাটিং দেখার পর মনে হল, অ্যাডিলেডে তিনি যেখানে শেষ করেছিলেন, ব্রিসবেনে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন।

ভারতের মাথাব্যথা সেই হেড, অ্যাডিলেডের পর সেঞ্চুরি ব্রিসবেনেও

শতরানের পর ট্রাভিস হেড

শেষ আপডেট: 15 December 2024 11:32

দ্য ওয়াল ব্যুরো : গাব্বা টেস্টে আরও একবার জ্বলে উঠলেন ট্রাভিস হেড। অ্যাডিলেডের পর ব্রিসবেনেও তাঁর ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে এল। আপাতত তিনি ১২৩ রানে ব্যাট করছেন। নিজের ইনিংসকে ১৫ বাউন্ডারিতে সাজিয়েছেন হেড। ৭৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৭৬ রান করেছে।

প্রসঙ্গত, অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসেও ট্রাভিস একটি বিধ্বংসী শতরান করেছিলেন। বলা ভাল, দ্বিতীয় ইনিংসে তাঁর ১৪০ রানের উপর ভর করেই অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়লাভ করেছিল। রবিবার (১৫ ডিসেম্বর) তাঁর ব্যাটিং দেখার পর মনে হল, অ্যাডিলেডে তিনি যেখানে শেষ করেছিলেন, ব্রিসবেনে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন। পাশাপাশি সেঞ্চুরির পথে এগিয়ে চলেছেন স্টিভ স্মিথও। তিনি আপাতত ৮৬ রানে ব্যাট করছেন।

ইতিমধ্যে দ্বিতীয় দিনের জোড়া সেশনের খেলা হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার রাজত্বই দেখতে পাওয়া গেল। ২৭ ওভারে তারা ১৩০ রান করেছে। হেড শতরান করার পর বিরাট কোহলি তাঁর দিকে এগিয়ে আসেন এবং অভিবাদন জানান।

দিনের প্রথম সেশনে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশনে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু, দ্বিতীয় সেশনে ম্যাচের রং একেবারে বদলে যায়। সকালের দিকে স্মিথকে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে দেখা গিয়েছিল। কিন্তু, সময় যত এগিয়েছে, তিনিও নিজের রূপ ধারণ করছেন। এবার অস্ট্রেলিয়া ক্রমশ রানের পাহাড়ে চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত তারা কোথায় থামে, সেটাই এখন দেখার।


```