Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেঞ্চুরিয়নে সেঞ্চুরি তিলকের, রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

নির্ধারিত ২০ ওভারে ভারতীয় ক্রিকেট দল ছয় উইকেট হারিয়ে ২১৯ রান করেছে।

সেঞ্চুরিয়নে সেঞ্চুরি তিলকের, রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে সেঞ্চুরি তিলক বর্মার

শেষ আপডেট: 13 November 2024 22:21

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সুযোগের সদ্ব্যবহার করলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটার তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে একটি ঝকঝকে শতরান করলেন তিনি। তেলঙ্গানার এই ক্রিকেটারের ব্যাট থেকে ৫১ বলে ১০০ রান আসে। ইতিমধ্যে তিনি শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন।

প্রসঙ্গত, তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা টিম ইন্ডিয়ার অবশ্য খুব একটা ভাল হয়নি। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান সঞ্জু স্যামসন। এই নিয়ে পরপর ২ ম্যাচে তিনি রানের খাতা খুলতে পারলেন না। এরপর তিলক বর্মার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান অভিষেক। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৯ বলে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে।

৫০ রান করে অভিষেক ফিরলেও, তিলককে কিন্তু আটকাতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রথমে ৩২ বলে তিনি হাফসেঞ্চুরি করেন। এরপর আচমকাই বদলে ফেলেন ব্যাটিং গিয়ার। গোটা সেঞ্চুরিয়নে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যায়। অবশেষে আসে সেই কাঙ্খিত শতরান।

ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ব্যাটিংও শেষ হয়ে গিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ভারতীয় ক্রিকেট দল ছয় উইকেট হারিয়ে ২১৯ রান করেছে। দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকেই যে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট চাপে রাখতে পারবে, তা বলাই বাহুল্য।


```