Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেলা না 'ছেলেখেলা'? বিধ্বংসী হাফসেঞ্চুরি তিলকের

সেইসঙ্গে ১১০ রানের পার্টনারশিপ দ্বিতীয় উইকেটে উঠে আসে।

খেলা না 'ছেলেখেলা'? বিধ্বংসী হাফসেঞ্চুরি তিলকের

হাফসেঞ্চুরির পথে তিলক বর্মা

শেষ আপডেট: 15 November 2024 21:49

দ্য ওয়াল ব্যুরো: সঞ্জু স্যামসনের পর এবার তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করছেন ভারতীয় ব্যাটাররা। ইতিমধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আরও একটি হাফসেঞ্চুরি করলেন তিলক বর্মা। 

অভিষেক শর্মা ফিরে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন তিলক। গত ম্য়াচেই তাঁর ব্যাট থেকে ধামাকাদার শতরান দেখতে পাওয়া যায়। ইনিংসের শেষে তিনি ১০৭ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার যেন মনে হল, ঠিক সেখান থেকেই তিনি শুরু করলেন। শেষপর্যন্ত ২২ বলে তাঁর ব্যাট থেকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। তিনি ৪ বাউন্ডারি এবং ৫ ছক্কা হাঁকিয়েছিলেন। সেইসঙ্গে ১১০ রানের পার্টনারশিপ দ্বিতীয় উইকেটে উঠে আসে।

এই ম্য়াচে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুতেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে প্রথমে ব্যাট করে বড় রান করতে চায় টিম ইন্ডিয়া। তারপর সেটাকে ডিফেন্ড করবে। সেই পরিকল্পনাই কার্যত স্পষ্ট করলেন টিম ইন্ডিয়ার এই ব্যাটার। ১৪.২ ওভারেই ১ উইকেটে ২০০ রান করে ফেলেছে টিম ইন্ডিয়া।

শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্য়ামসন। ১৮ বলে ৩৬ রান করে অভিষেক ফিরে গেলেও সঞ্জুর ব্যাটিং ধামাকা অব্যাহত ছিল। শেষ পর্যন্ত ২৮ বলে তিনি হাফসেঞ্চুরি করলেন। তাঁর এই ইনিংসে ৫ বাউন্ডারি এবং ৩ ছক্কা রয়েছে। এই ম্য়াচে তিনি আরও একটি শতরান করতে পারেন কি না, আপাতত সেটাই দেখার।


```