Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টিম ইন্ডিয়ার নয়া 'যুবরাজ', বিধ্বংসী ব্যাটিংয়ে ভাঙলেন একাধিক রেকর্ড

১৯১ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি মাত্র ৫৬ বলে অপরাজিত ১০৭ রান করেন।

টিম ইন্ডিয়ার নয়া 'যুবরাজ', বিধ্বংসী ব্যাটিংয়ে ভাঙলেন একাধিক রেকর্ড

তিলক বর্মা এবং যুবরাজ সিং

শেষ আপডেট: 14 November 2024 12:05

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ২২ বছর। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে কার্যত তছনছ করে দিলেন। ভারতীয় এই ব্যাটারের সামনে প্রোটিয়া বোলাররা কার্যত কাকুতি-মিনতি করতে শুরু করেছিলেন। ব্যাট হাতে তিলক বর্মা এমন ধ্বংসলীলা চালালেন, ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

পায়ের পাশ থেকে সাইড ফ্লিক, স্লগ সুইপ কিংবা সামনের দিকে লা-জবাব শট। তিলকের এই ব্যাটিং দেখার পর অনেকেই তাঁকে যুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা করতে শুরু করেছে। সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করার পর একাধিক রেকর্ডের মালিক হলেন তিলক বর্মা।

টিম ইন্ডিয়ার নয়া যুবরাজ

সঞ্জু স্যামসন প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর তিলক বর্মা ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন। তিন নম্বরে ব্যাট করতে নামার যে সুযোগ পেয়েছিলেন, তা দু'হাতে সদ্ব্যবহার করলেন। ব্যাট করতে নামার পর থেকেই তাঁকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যায়। হাত খুলে শট মারতে শুরু করেন।

তিলক মাত্র ৩৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। ফিফটি হতে না হতেই তিনি ব্যাটিং গিয়ার চেঞ্জ করেন। আর দক্ষিণ আফ্রিকার বোলারদের কচুকাটা করতে থাকেন।

২২ বছর বয়সেই করলেন শতরান

পরবর্তী ১৮ বলে ফের পঞ্চাশ রান করে তিলক মাত্র ৫১ বলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা হাঁকিয়ে ফেলেন। ১৯১ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি মাত্র ৫৬ বলে অপরাজিত ১০৭ রান করেন। তাঁর এই সেঞ্চুরিয়ন ইনিংসে ৮ বাউন্ডারি এবং ৭ আকাশছোঁয়া ছক্কা হাঁকালেন। আর সেইসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরান করলেন তিনি।

তিলক মাত্র ২২ বছর ৫ দিনে এই শতরানটি করেন। তিলকের সামনে এই তালিকায় শুধুমাত্র যশস্বী জয়সওয়ালই রয়েছে। যশস্বী ২১ বছর ২৭৯ দিনে নেপালের বিরুদ্ধে শতরান করেছিলেন। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরানের রেকর্ড কায়েম করেন তিনি। তিলকের এই শতরানের দৌলতে দক্ষিণ আফ্রিকাকে টিম ইন্ডিয়া তৃতীয় টি-২০ ম্য়াচে ১১ রানে পরাস্ত করে।

প্রসঙ্গত, ভারতের দ্বাদশ ব্যাটার হিসেবে তিনি টি-২০ ক্রিকেটে শতরান করলেন। কোনও দলের ৬ জনের বেশি ব্যাটার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করতে পারেননি। এছাড়া ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ক্রিকেট সেঞ্চুরি হাঁকালেন তিনি।


```