Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রেয়স থেকে রাহুল, এই ৫ ভারতীয় ব্যাটারই ট্রেন্ডে থাকবেন ২০২৫ আইপিএলে

বহু তারকা ক্রিকেটার যেমন নতুন দলে আশ্রয় নিয়েছেন, তেমন অনেকেই আবার পুরনো ছাদের নিচেই নতুন করে শুরু করতে চাইছেন।

শ্রেয়স থেকে রাহুল, এই ৫ ভারতীয় ব্যাটারই ট্রেন্ডে থাকবেন ২০২৫ আইপিএলে

২০২৫ আইপিএল টুর্নামেন্টে যে ভারতীয় ব্যাটারদের উপর থাকবে নজর

শেষ আপডেট: 15 December 2024 12:39

দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। সম্প্রতি মেগা অকশনের আয়োজন করা হয়েছিল। ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের সংসার আবার নতুন করে সাজিয়েছে।

বহু তারকা ক্রিকেটার যেমন নতুন দলে আশ্রয় নিয়েছেন, তেমন অনেকেই আবার পুরনো ছাদের নিচেই নতুন করে শুরু করতে চাইছেন। আসুন তাহলে এমন ৫ ভারতীয় ব্যাটারকে নিয়ে আলোচনা করা যাক, যাঁদের উপর আগামী আইপিএল টুর্নামেন্টে সকলের নজর থাকবে।

কেএল রাহুল

গত তিন মরশুম লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিয়েছেন রাহুল। কিন্তু, গত মরশুমে তাঁর পারফরম্য়ান্স একেবারে ভাল না হওয়ার কারণে লখনউ এবার তাঁকে ছেড়ে দিয়েছে। এবার তিনি ১৪ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন। 

২০২৪ আইপিএল টুর্নামেন্টে মোট ১৪ ম্য়াচ খেলেছিলেন রাহুল। ১৩৬.১৩ স্ট্রাইক রেটে তিনি মোট ৫২০ রান করেন। যদিও সমালোচকরা তাঁর স্ট্রাইক রেট নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন। তবে আসন্ন মরশুমে রাহুল অবশ্যই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইবেন।

ঈশান কিষান

একটা সময় ঈশানকে ভারতীয় ক্রিকেট দলের অন্য়তম মূল্যবান সম্পদ মনে করা হত। মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও তিনি বেশ ভাল পারফরম্য়ান্সই করেছিলেন। কিন্তু, তাঁর ঔদ্ধত্য অনেকেই মেনে নিতে পারেননি। ভারতীয় ক্রিকেট দলের দরজা যেমন তাঁর সামনে কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ঠিক তেমনই তাঁর মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সও।

মেগা অকশনের আগেই মুম্বই তাঁকে রিলিজ করে দিয়েছিল। এরপর সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ১১.৪০ কোটি টাকার বিনিময়ে দলে নেয়। ২০২০ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে তিনি সর্বাধিক ৫১৬ রান করেছিলেন। এখনও পর্যন্ত মোট ১০৫ আইপিএল ম্য়াচে ঈশান ২,৬৪৪ রান করেছেন।

শ্রেয়স আইয়ার

আগামী আইপিএল মরশুমে যে ভারতীয় ক্রিকেটারদের উপর সবথেকে বেশি নজর থাকবে, সেই তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম হল শ্রেয়স আইয়ারের। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে শ্রেয়সের নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স খেতাব জয় করেছিল। কিন্তু, নিলামের আগে দলের অধিনায়ককেই তারা ছেড়ে দেয়।

সম্প্রতি মেগা নিলামে দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেটারের তকমা পেয়েছেন শ্রেয়স। পঞ্জাব কিংস তাঁকে ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কেকেআর আইপিএল ট্রফি জিতলেও, শ্রেয়সের ব্যক্তিগত ব্যাটিং পারফরম্য়ান্স কিন্তু একেবারেই ভাল ছিল না। সেক্ষেত্রে পঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্টকে তিনি কতটা আশ্বাস দিতে পারবেন, সেটা অবশ্যই দেখার।

রাহুল ত্রিপাঠী

যাকে বলে একেবারে ভার্সেটাইল ব্যাটার। টপ অর্ডার হোক কিংবা মিডল অর্ডার, রাহুল সর্বত্রই বেশ স্বচ্ছন্দ। ঘরোয়া ক্রিকেটেও তিনি বেশ ভাল পারফরম্য়ান্স করেছেন।

২০১৭ সালে রাহুলের আইপিএল অভিষেক হয়। এরপর তিনি মোট চারটে ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯৫ ম্য়াচ খেলেছেন। করেছেন ২,২৩৬ রান। সর্বাধিক ৯৩। গত মরশুমে রাহুল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। তবে এবার তাঁকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে।

অঙ্গকৃশ রঘুবংশী

বয়স মাত্র ১৯ বছর। ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা অঙ্গকৃশ রঘুবংশী। ঘরোয়া টি-২০ ক্রিকেটে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন। বিশেষ করে তাঁর বড় শট হাঁকানোর ক্ষমতা অন্য়দের থেকে আলাদা করেছে।

এখনও পর্যন্ত অঙ্গকৃশ মাত্র সাতটাই আইপিএল ম্য়াচ খেলেছেন। রান করেছেন ১৬৩। ব্যাটিং গড় ২৩.৩ হলেও তাঁর স্ট্রাইক রেট ১৫৫.২। এরমধ্যে একটা হাফসেঞ্চুরি রয়েছে। এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অঙ্গকৃশ কেমন পারফরম্যান্স করে, সেদিকে অনেকেই তাকিয়ে রয়েছে।


```